সোনায় বিনিয়োগ করে ২৭৫% রিটার্ন, কয়েক বছরেই টাকা প্রায় ৪ গুণ করল কেন্দ্রের এই স্কিম

Published:

Gold Bond

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোল্ড বন্ডে (Gold Bond) বিনিয়োগ করে বিপুল মুনাফা অর্জন করলেন বিনিয়োগকারীরা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের সোভেরেন গোল্ড বন্ডে (Sovereign Gold Bond) বিনিয়োগ করে মাত্র কয়েক বছরের মধ্যেই 275 শতাংশেরও বেশি অর্থাৎ প্রায় চারগুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি 2019-20 সিরিজের ষষ্ঠ কিস্তির গোল্ড বন্ডের প্রি-ম্যাচিওর রিডেম্পশনের দাম ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আজ অর্থাৎ 30 অক্টোবর এই সরকারি বন্ডের প্রতিটি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে 14,231 টাকা। জানিয়ে রাখি, 2019 সালের অক্টোবর মাসে ইস্যু করা হয়েছিল এই গোল্ড বন্ড।

সরকারি স্কিমে বিনিয়োগ করে লাভের মুখ দেখলেন বিনিয়োগকারী

আজ থেকে কিছু বছর আগে অর্থাৎ 2019 সালের অক্টোবর মাসে অনলাইনে বিনিয়োগকারীরা প্রতি গ্রাম সোনার জন্য 3,785 টাকা দিয়েছিলেন। অন্যদিকে অফলাইনে সোনা কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের খরচ পড়েছিল প্রতি গ্রামে 3,835 টাকা। সে ক্ষেত্রে কিছু বছরের মধ্যেই অনলাইনে বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম বেড়েছে 10,428 টাকা। হিসেব করে দেখতে গেলে, সুদ ছাড়াই 275 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই সরকারি গোল্ড বন্ড।

না বললেই নয়, 2019 সালে দাঁড়িয়ে কেউ যদি এই সরকারি বন্ডে মাত্র 1 লাখ টাকা রাখতেন, তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াত 3.76 লাখেরও বেশি অর্থে। এটাই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিম বা গোল্ড বন্ড বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে কীভাবে নির্ধারণ করা হল এই গোল্ড বন্ডের রিডেম্পশন মূল্য?

আরও পড়ুন: “আমরা ভারতকে বুঝিয়ে দেব, মক্কা চুক্তি কতটা…” হুমকি পাক বন্ধু তুরস্কের বিদেশমন্ত্রীর!

বলে রাখি, কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ প্রকল্প সোভেরেন গোল্ড বন্ডের রিডেম্পশন মূল্য নির্ধারিত হয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী। সেই নিয়ম বলছে, 999 বিশুদ্ধ সোনার আগের তিন কর্মদিবসের গড় সমাপনী দামের ভিত্তিতে নির্ধারিত হয় বন্ডের রিডেম্পশন মূল্য। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সোনার দাম বিবেচনা করে 27, 28 এবং 29 অক্টোবরের সোনার দামের গড় হিসেবে করেই নির্ধারণ করা হয়েছে এই রিডেম্পশন মূল্য।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন