নির্বাচনী ফলাফলের দিনই চড়চড়িয়ে বাড়ল শেয়ার বাজার, রকেটের গতিতে দাম বাড়ছে স্টকগুলির!

Published:

Stock Market huge Hike Monday

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনী আবহে চাঙ্গা হল ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। আপাতত যা ট্রেন্ড তাতে বাংলা, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুরুচেরিতে গেরুয়া হাওয়া। আর তাতেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে মাথা তুলে দাড়াচ্ছে শেয়ার বাজার। আজ অর্থাৎ সোমবার, সকাল সকাল বাজার খোলার পরই নির্বাচনী ফলাফলের আবহে 800 পয়েন্টেরও বেশি বেড়েছে সেনসেক্স। লাফিয়ে বাড়ছে নিফটিও। তাতে লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা।

বিজেপির পালে হাওয়া উঠতেই শেয়ারবাজারে বড় বদল

সোমবার ভোটের ফলাফল ঘোষণার দিন, শেয়ার বাজার খোলার পরপরই বড় লাফ দেয় সেনসেক্স। এদিন ভারতীয় বাজারের দরজা খুলতেই 833 পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেনসেক্স। এর ফলে এক ধাক্কায় সেনসেক্স পৌঁছে যায় 77,746.79 তে। অন্যদিকে সকাল সকাল নিফটিও বেড়ে দাঁড়ায় 24,246 এর কাছাকাছি। রিপোর্ট বলছে, সেনসেক্স শেষ মুহূর্তে 744 পয়েন্ট বেড়েছিল। অন্যদিকে নিফটি বেড়েছিল 234 অথবা 0.98 শতাংশ।

বাজার বিশেষজ্ঞদের দাবি, শেয়ার বাজারের ব্যাপক উত্থানের কারণে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর তালিকায় থাকা স্টকগুলির মার্কেট ক্যাপ 6 লক্ষ কোটি টাকা বেড়েছে। অন্যদিকে নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দুই 1 শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে বলেই খবর। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার অটো সেক্টর থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট, রিয়েলিটি, মেটাল, পিএসইউ ব্যাঙ্ক, এফএমসিজি, সহ ফিনান্সিয়াল
সার্ভিস এর মতো সেক্টরাল ইনডেক্সেরও ব্যাপক বৃদ্ধি হয়েছে।

অবশ্যই পড়ুন: নয়া নজির! PSL জিতে দুই পুরস্কারই ভারতীয় বংশোদ্ভুতকে উৎসর্গ করলেন পাক তারকা

প্রসঙ্গত, শেয়ার বাজারের ব্যাপক উত্থানের কারণে জিন্দাল স্টিল, বেদান্ত লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ অটোর মতো একাধিক ভারতীয় সংস্থার শেয়ার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম ইতিমধ্যেই কিছু পরিচিত ভারতীয় সংস্থার স্টকের উপর আস্থা রাখছে। তাঁদের দাবি, সোমবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগেই এই সংস্থাগুলির স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাবে।