পতনের পরেও ফেরে ছন্দে সেনসেক্স-নিফটি, শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ৫ কারণ

Published:

Stock Market

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম দিনের পর আজ অর্থাৎ মঙ্গলবার বাজার খোলার সাথে সাথেই কিছুটা পড়েছিল সেনসেক্স এবং নিফটি। এদিন বাজার (Stock Market) খোলার সময় 330.09 পয়েন্ট বা 0.42 শতাংশ কমে গিয়ে 76,973.54 পয়েন্টে নেমেছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি 93.45 পয়েন্ট পড়ে 23,999.25 পয়েন্টে দাঁড়িয়েছিল। যদিও সকাল 10টা 10 নাগাদ সেই সেনসেক্স 120.46 পয়েন্ট বা 0.16 শতাংশ বেড়ে 77,424.09 পয়েন্টে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে নিফটি 68.80 পয়েন্ট বাড়ে। এদিন রিয়েলিটি এবং এফএমসিজি ছাড়া নিফটির বেশিরভাগ সেক্টরাল সূচক ঊর্ধ্বমুখী ছিল। এখন প্রশ্ন ঠিক কোন কারণে পতনের পরেও ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার?

যে 5 কারণে ঘুরে দাঁড়িয়েছিল বাজার

ইন্ডিয়া ভিআইএক্স এর পতন

সোমবার বাজার কিছুটা বাড়লেও পরবর্তীতে অস্থিরতা সূচক 3 শতাংশ কমে প্রায় 18 এর তরে নেমে আসে। ভিআইএক্স এর নিম্নমান ,বাজারের অনিশ্চয়তা এবং ঝুঁকির ধারণা কিছুটা কমে যাওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে।

মূল্যভিত্তিক ক্রয়

শেয়ার বাজারে কিছুটা পতন দেখা দিতেই বহু বিনিয়োগকারী কম দামে শেয়ার কেনার জন্য একেবারে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছিলেন। এদিকে একটানা তিন দিন শেয়ারবাজারের পতন কাটিয়ে সোমবার বেঞ্চমার্ক সূচকগুলি প্রায় 1 শতাংশ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিল। যার ইতিবাচক প্রভাব পড়েছে সরাসরি শেয়ার বাজারে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমন

ইরান এবং আমেরিকার মধ্যেকার সমস্যা জিইয়ে থাকলেও হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা প্রশমনের কিছু শর্তসাপেক্ষ প্রস্তাব দিয়েছে ইরান। যার কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেশ খানিকটা কমেছে। এর ফলে কিছুটা চড়েছে বাজার।

এশিয়ার বাজারে মিশ্র প্রবণতা

সম্প্রতি জাপানের নিক্কেই 225, হংকং এর হ্যাং সেং ও সাংহাইয়ের এসএসই কম্পোজিট বেশ খানিকটা নিম্নমুখী ছিল। এদিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। এছাড়াও আমেরিকার বাজারে এনভিডিয়া এবং আলফাবেট সহ প্রযুক্তি খাতের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। যার ফলে খানিকটা ঘুরে দাঁড়াতে শুরু করে শেয়ার বাজার।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি লিস্ট দিল কমিশন, কত জন যোগ্য ভোটারের নাম উঠল?

তথ্যপ্রযুক্তি খাতে শেয়ারের দর বৃদ্ধি

গত সপ্তাহে একটানা বিক্রির পর তথ্যপ্রযুক্তি খাতের একাধিক শেয়ার এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে সোমবার সেনসেক্স এবং নিফটি দুটিই তিন দিনের একটানা দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছিল। মঙ্গলবার তার প্রভাব পড়েছে বাজারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)