বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাতের কারণে শেয়ার বাজারে চরম অস্থিরতা দেখা গিয়েছে (Stock To Invest)। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় বাজার আবার আগের অবস্থায় ফিরেছে। টানা দ্বিতীয় সপ্তাহ শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতের শেয়ার মার্কেট। ঠিক সেই আবহে বহু বিনিয়োগকারী বিনিয়োগের জন্য এক প্রকার উঠে পড়ে লেগেছেন। কিন্তু কোথায় বিনিয়োগ করবেন? আজকের প্রতিবেদনে রইল এমন তিনটি স্টক যেগুলি ভবিষ্যতে আপনাদের বড় রিটার্ন দিতে পারে। এক কথায় বলা যায়, এই স্টকগুলি ভবিষ্যতের জন্য খাজানা!
এই 3 স্টক ভবিষ্যতের জন্য খাজানা!
ট্রাইডেন্ট
শেয়ার বাজারের বিশেষজ্ঞরা বলছেন ট্রাইডেন্ট স্টকটি ভবিষ্যৎ চিন্তা করে বিনিয়োগের জন্য অন্যতম সেরা বিকল্প। বর্তমানে এই স্টকের দাম 26 টাকা হলেও বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এর দাম এক ধাক্কায় 27 টাকা 94 পয়সায় পৌঁছতে পারে। সে কারণেই এই স্টকটিকে বাই রেটিং দিচ্ছে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম থেকে শুরু করে শেয়ারবাজারের বিশেষজ্ঞরা। নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এই স্টকে বিনিয়োগের সময় 25 টাকা 2 পয়সায় স্টপ লস সেট করে রাখুন।
এনবিসিসি ইন্ডিয়া
শেয়ার বাজারের বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এনবিসিসি ইন্ডিয়ার স্টক সেরা বিকল্প হতে পারে। আগামী দিনে এই স্টক বিপুল রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই স্টকের দাম 94 টাকা 32 পয়সায় দাঁড়িয়ে। তবে ভবিষ্যতে এটি 101 টাকায় ট্রেড করতে পারে বলেই মনে করা হচ্ছে। নিরাপদ বিনিয়োগের জন্য 91 থেকে 93 টাকার মধ্যে স্টপ লস সেট করতে পারেন।
অবশ্যই পড়ুন: বর্ষায় ভুগতে হবে না জলযন্ত্রণায়, উন্নত ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি করছে কলকাতা পুরসভা
এনএমডিসি
ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের ক্ষেত্রে এনএমডিসি সংস্থার স্টক ভাল এবং নিরাপদ বিকল্প হতে পারে। এই মুহূর্তে এই সংস্থার একটি স্টকের দাম 89 টাকা 78 পয়সা। তবে বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই সংস্থা নিজেদের ব্যবসা বাড়াবে সেই সূত্রেই তাদের স্টকের দামও অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞরা বলেছেন, এই স্টকের দাম আগামী কয়েক মাসে 96 টাকা 6 পয়সায় পৌঁছবে। কাজেই এখনই বিনিয়োগ করতে চাইলে এই স্টক আপনার জন্য অন্যতম সেরা বিকল্প।










