এভারগ্রিন কোম্পানি! ২০২৬-এ বিনিয়োগের জন্য সেরা ১০ স্টক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ (Stock To Invest)। মূলত সে কারণেই বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেন ইনভেস্টররা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেভাবে ভারতীয় শেয়ারবাজারে উত্থান পতন লেগেই রয়েছে তাতে কোন কোন স্টকে বিনিয়োগ করা আদতে ঠিক হবে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। সেজন্যেই প্রয়োজন বিশেষজ্ঞদের পরামর্শ। তবে এই মন্দার বাজারেও এমন কিছু স্টক রয়েছে যেগুলি আগামী দিনে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে। শুধু তাই নয় এই স্টকগুলি বিনিয়োগকারীদের কোটিপতি বানানোর ক্ষমতা রাখে। আজকের প্রতিবেদনে রইল তেমনই 10 স্টকের তথ্য।  তবে বিনিয়োগের আগে অবশ্যই বাজার যাচাই করে নেবেন।

এই স্টকগুলি 2026 এ বড় রিটার্ন দিতে পারে

বাজাজ ফিনান্স

NBFC মার্কেট লিডার হিসেবে পরিচিত বাজাজ ফিনান্স লিমিটেড স্টকটি বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে। ইরান যুদ্ধের সময় বাজার পড়েছিল ঠিকই তবে এই স্টক নিয়ে বিশেষ সমস্যায় পড়তে হয়নি বিনিয়োগকারীদের। বর্তমানে এই স্টকের দাম রয়েছে 909 টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ বছরই এই স্টকের দাম অনেকটা বাড়বে। আসলে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাঁদের জন্য এই স্টক সেরা বিকল্প হতে চলেছে।

হিন্দুস্থান কপার

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনস্থ হিন্দুস্থান কপার লিমিটেড বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের লাভের ঘরে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম 570 টাকা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই স্টকের দাম কার্যত দাবানলের গতিতে বাড়বে।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা

বেশিরভাগ সময় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্টক শেয়ার বাজারে ট্রেন্ডে করে। আসলে সাম্প্রতিক সময়ে গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য রয়েছে SUV সেগমেন্টের গাড়িগুলির। আর সেই SUV সেগমেন্ট এর বেশিরভাগ গাড়ি তৈরি করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। থার থেকে শুরু করে স্করপিওর মতো মডেলগুলি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন ব্রোকারেজ ফার্ম বলছে, আগামী দিনে এই স্টকের দাম সাময়িক কমলেও পরে বিরাট আকার নেবে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক

আনন্দ রাঠির মতো গ্রুপ ইন্ডিয়ান ব্যাঙ্কের স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে। তাদের দাবি, দেশীয় ব্যাঙ্কিং সেক্টরে একটা সময় রাজ করবে এই আর্থিক প্রতিষ্ঠানটি। বিগত দিনগুলিতেও এই সংস্থার স্টকের দাম লাফিয়ে বেড়েছে। বর্তমানে এই সংস্থার স্টক 938 টাকা 80 পয়সায় লসে রান করলেও বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই সংস্থার স্টক বিপুল রিটার্ন দেবে।

মুথুট ফাইন্যান্স

বিগত বছরগুলিতে ভারতের বাজারে ব্যাপক ব্যবসা করেছে ঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইন্যান্স। গোটা দেশজুড়ে এই সংস্থার গ্রাহক সংখ্যা বিরাট। যার কারণে এর স্টকের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার স্টকের দাম কিছুটা কমে 3,569 টাকা 90 পয়সায় দাঁড়ালেও বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আবারও বড় রিটার্ন দেবে এই স্টক।

অবশ্যই পড়ুন: ১৮ সিজনের ১৩টি ট্রফি থাকা CSK, MI, KKR-ই এখন পয়েন্ট তালিকার তলানিতে

স্টার হেলথ

ভারতের হেলথ ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির লিডার সংস্থা বলা যায় স্টার হেলথকে। বিগত দিনগুলিতে এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করেছে। আগামী দিনেও এই সংস্থা নিজেদের ব্যবসাকে বাড়াবে। বিশেষজ্ঞ মহল দাবি করছে, আগামী দিনে শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যেও এই স্টক বিপুল রিটার্ন দিতে পারে। আজ এই স্টকের দাম বেড়ে হয়েছে 504 টাকা 60 পয়সা।

পলি ক্যাব ইন্ডিয়া

ভারতের মুম্বই ভিত্তিক বৈদ্যুতিক তার সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পলি ক্যাব ইন্ডিয়ার স্টক সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে। তাইতো বিশেষজ্ঞরা মন খুলে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। বিগত বছরগুলিতে এই স্টকের দাম বাড়তে বাড়তে একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে পলি ক্যাব ইন্ডিয়ার একটি স্টক কিনতে গেলে খরচ পড়বে 8,182 টাকা।

BSE

ভারতের জনপ্রিয় স্টক এক্সচেঞ্জ সংস্থা বোম্বে স্টক এক্সচেঞ্জ বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন প্রদান করেছে। কয়েক বছর আগে যারা এই স্টকে ভরসা করে বিনিয়োগ করেছিলেন আজকের দিনের দাঁড়িয়ে তাঁরা মালামাল হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন সময় যত যাবে এই স্টকের দাম শুধুই বাড়বে। আজকের দিনে দাঁড়িয়ে এই স্টকের দাম 3532 টাকা। তবে আগামী দিনে এই স্টক 10 হাজার টাকায় পৌঁছতে পারে বলেই দাবি করছেন অনেকে।

MCX

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের স্টকগুলি বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন প্রদান করলেও সাম্প্রতিক সময়ে এই স্টকটি লসে রান করছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার স্টকের দাম 2859 টাকা 10 পয়সা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আজকের দাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটাই এই স্টকে বিনিয়োগ করার সেরা সময়। আগামীতে এই স্টক অভাবনীয় রিটার্ন দেবে।

CDSL

সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন ইন্ডিয়া লিমিটেড ভারতের একটি অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা। এই সংস্থার স্টকে বিনিয়োগ করা মানে ভবিষ্যতের জন্য নিজেকে আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখা, এমনটাই বলছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বর্তমানে এই স্টকের দাম 1395 টাকা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)