মাত্র ১ বছরেই মিলেছে ২০০% রিটার্ন, শেয়ারবাজার থেকে মোটা টাকা এনে দেবে এই স্টক!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায় প্রতিদিন শেয়ারবাজারের (Stock To Invest) এমন উত্থান পতন দেখে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন ইনভেস্টররা। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে ভারতীয় বাজার সাময়িক মাথা তুলে দাঁড়ালেও ফের মুখ থুবড়ে পড়েছে। ফলে, কোন স্টক আগামীদিনে বড় রিটার্ন দেবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে বিনিয়োগকারীদের মধ্যে। যদিও সেই সংশয় দূর করতে বিভিন্ন সময়ে নানান স্টকে আস্থা রাখে দেশ বিদেশের ব্রোকারেজ ফার্মগুলি। তেমনই জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম Emkay ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা আথার এনার্জির স্টকে বাজি ধরেছে। তাদের দাবি, ভবিষ্যতে এই স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দেবে।

মাত্র এক বছরে 200 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক

ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টের প্রধান সংস্থা আথার এনার্জি বিগত দিনগুলিতে নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করেছে। যার কারণে এই সংস্থার স্টকগুলির দাম একপ্রকার দাবানলের গতিতে বেড়েছে। না বললেই নয়, গত বছর অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস থেকে চলতি মাস অর্থাৎ এপ্রিলের মধ্যে আথার এনার্জির স্টক বিনিয়োগকারীদের 200 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। অর্থাৎ গত বছর এই স্টকে 1 লাখ টাকা রেখে থাকলে আজ হাতে পেতেন মোট 3 লাখ টাকা।

শেয়ার বাজার থেকে টাকা তুলতে চাইলে বিনিয়োগ করতে হবে এই স্টকে!

জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম Emkay দাবি করছে, আগামী দিনে আথার এনার্জির স্টক বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফোটাবে। এই ব্রোকারেজ ফার্মটি তাদের রিপোর্টে একেবারে স্পষ্ট করে জানিয়েছে, এই স্টকের দাম আগামী দিনে 1150 টাকা পর্যন্ত বাড়তে পারে। যেখানে আজকের দিনে এই স্টকের দাম রয়েছে 868 টাকা 80 পয়সা। ব্রোকারেজ ফার্মটি এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা যাতে এই স্টকে বিনিয়োগ করেন সেই পরামর্শ দিচ্ছে এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: করতে হবে অলৌকিক কাজ, কীভাবে প্লে অফে উঠতে পারবে KKR? দেখে নিন

শেয়ারবাজার বিশেষজ্ঞদের দাবি, আগামী কিছুদিনে এই স্টক বিনিয়োগকারীদের 32 শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে রিটার্নের পরিমাণ আরও বাড়বে। বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য, পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার কারণে আগামী দিনে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা অনেকটাই বাড়বে। আর সেটা হলে ফুলেফেঁপে উঠবে আথার এনার্জি। তাতে দাম বাড়বে এর স্টকগুলিরও।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)