বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে শেয়ার বাজারে (Stock Market) কোন শেয়ারে বিনিয়োগ করবেন সেটাই বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। পরামর্শ নিতে হয় বিশেষজ্ঞদের। তারপরেও যেন মন আনছান করে! এই বুঝি লস হয়ে যায় এমন ভাবনাতে ঘুম উড়ে যায় রাতের! এমনটা আপনার সাথেও যদি হয়ে থাকে তবে আজকের প্রতিবেদন রইল এমন তিনটি স্টক (Multibagger Stock) যেগুলি থেকে আগামীতে মোটা রিটার্ন পেতে পারেন আপনি। সবচেয়ে বড় কথা, এই স্টক বা শেয়ারগুলি ইতিমধ্যেই বিনিয়োগকারীদের 8000 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে।
বিনিয়োগকারীদের রাজা বানিয়েছে এই 3 স্টক
জেটিএল ডিফেন্স
জেটিএল ডিফেন্স মূলত তামা এবং তামার তৈরি বিভিন্ন ধাতব পদার্থ বানিয়ে থাকে। সাম্প্রতিক সময় এই সংস্থা বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। 1992 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার শেয়ার থেকে মাত্র এক বছরে 8089.69 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ আজ থেকে এক বছর আগে যদি কেউ এই শেয়ারে মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে তার মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়াত 80 লাখেরও বেশি অর্থে।
এসএমটি ইঞ্জিনিয়ারিং
1984 সালে প্রতিষ্ঠিত এসএমটি ইঞ্জিনিয়ারিং মূলত প্লাস্টিক এক্সট্রুশন সিস্টেম তৈরি করে থাকে। এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে একেবারে মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। জানলে অবাক হবেন, মাত্র এক বছরের মধ্যে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের 2685 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। বর্তমানে এই শেয়ারের দাম 420 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই শেয়ার থেকে মোটা টাকা আয় করা যাবে!
অবশ্যই পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে ৫০০ নৌকায় হতে চলেছে যোগাভ্যাস, তৈরি হবে বিশ্বরেকর্ড
ম্যাগনাস স্টিল
কৃষি পণ্য ব্যবসার পাশাপাশি কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এমনকি বিপিওর মতো আইটি পরিষেবা প্রদান করে থাকে এই সংস্থা। বর্তমানে এই সংস্থার শেয়ারের দাম 119 টাকা 75 পয়সা হলেও বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মোটা টাকা আয় দিয়েছে এই শেয়ার। বলে রাখি, মাত্র এক বছরের মধ্যে এই শেয়ার থেকে 2343.88 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারী। ভবিষ্যতেও এই শেয়ার মোটা রিটার্ন দেবে বলেই আশা করছেন বিশেষজ্ঞ মহল।










