প্রতি শেয়ারে মিলবে ৯০ টাকা করে, দারুণ অফার দিচ্ছে এই সংস্থা

Published:

Dividend

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটি শেয়ার (Stock Market) কিনলে পেতে পারেন 90 টাকা। হ্যাঁ, বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড তাদের বিনিয়োগকারীদের এবার প্রতি শেয়ারে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এমনিতেও নিয়মিত এই সংস্থাটি তাদের যোগ্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বা ডিভিডেন্ড দিয়ে থাকে। কাজেই এই সংস্থায় বিনিয়োগ করে থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। তবে যাঁরা এখনও বিনিয়োগ করেননি, লভ্যাংশ পেতে হলে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে দিতে পারেন।

কবে ডিভিডেন্ড দেবে সংস্থাটি?

কৃষি সংস্থা বায়ার ক্রপসায়েন্স লিমিটেড তাদের প্রত্যেকটি ইক্যুইটি শেয়ারের সাথে 90 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। সংস্থাটি ইতিমধ্যেই সেই ডিভিডেন্ড দেওয়ার নির্দিষ্ট তারিখও জানিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের। শুধু তাই নয়, সম্প্রতি এই কোম্পানি 2026-27 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলও ঘোষণা করে দিয়েছে। সংস্থাটির পরিচালনা পর্ষদ জানিয়ে দিয়েছে, আগামী 12 নভেম্বর হল রেকর্ড ডেট। অর্থাৎ 12 নভেম্বরের আগে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে।

কোম্পানিটি জানিয়েছে, 12 নভেম্বরের মধ্যে যেসব বিনিয়োগকারীরা এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলবেন তাঁদের 30 নভেম্বর, সোমবার প্রত্যেকটি শেয়ারের সাথে 90 টাকা করে লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, সংস্থাটি চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের যে ফলাফল প্রকাশ করেছে তাতে, এই সময়ের মধ্যে 166 কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করেছে এই সংস্থা। যা গত আর্থিক বছরের তুলনায় 6 শতাংশ বেশি।

আরও পড়ুন: বাজি পোড়াতে গিয়ে ফোস্কা পড়েছে হাতে পায়ে? দ্রুত করে ফেলুন এই কাজগুলি

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে বেয়ার ক্রপসায়েন্স লিমিটেডের শেয়ার। শেষবারের মতো গত শুক্রবার, এই সংস্থার শেয়ারের দাম 0.45 শতাংশ বেড়ে 3,316 টাকায় বন্ধ হয়। গত পাঁচটি লেনদেন পর্বে এই সংস্থার শেয়ারের দাম 1.64 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি ব্রোকারেজ সংস্থা এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

google button