বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজার (Stock Market) বোঝা বড় কঠিন। বিগত দিনগুলিতে বারবার সেটা মেনে নিয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা (Multibagger Stock)। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে যেভাবে ভারতীয় শেয়ার বাজার উত্থান পতন দেখেছে, তাতে কোন স্টকে বিনিয়োগ করা ভাল সেটাই বুঝে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা। এমতাবস্থায়, সহায় হতে পারে লাভের ঘরে থাকা স্টকগুলি। আজকের প্রতিবেদন রইল, এমন একটি শেয়ার বা স্টকের খবর যেটি বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। আগামীতেও এই স্টক বড় ধরনের রিটার্ন দিতে পারে।
মাত্র 3 মাসে টাকা ডবল করল এই স্টক
সাম্প্রতিক সময় এভিএস পলিমারসের স্টক বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে। সবচেয়ে বড় কথা বিগত 12 দিন ধরে এই সংস্থার স্টকটি আপার সার্কিট হিট করে রয়েছে। শেষবারের মতো গত 30 এপ্রিল এই সংস্থার একটি স্টকের দাম কিছুটা বেড়ে 19 টাকা 97 পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল। না বললেই নয়, মাত্র তিন মাসের মধ্যে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিয়েছে। তবে যদি বিগত ছয় মাসের হিসেব করা হয় সেক্ষেত্রে এই সংস্থার স্টকের দাম 240 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এভিএস পলিমারসের এক বছরের হিসেব দেখলে, এই স্টকটি তাদের বিনিয়োগকারীদের 212 শতাংশ রিটার্ন প্রদান করেছে। যেখানে দুই বছরের মধ্যে এই স্টক 278 শতাংশ রিটার্ন এবং 3 বছরের মধ্যে এই স্টকটি 144 শতাংশ রিটার্ন প্রদান করেছে। তবে যদি কেউ 2021 সালের মে মাসে এই সংস্থার স্টকে টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে 376 শতাংশ রিটার্ন পেতেন তিনি। এই স্টকের সবচেয়ে বড় গুণ হল, শেয়ার বাজারের ব্যাপক অস্থিরতার মধ্যেও এটি বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতেও ওই স্টক আয়ের জায়গা করে দেবে বিনিয়োগকারীদের। কেউ কেউ বলছেন FD বা ফিক্সড ডিপোজিটের মতো স্কিমকেও অনেক পেছনে ফেলে দিয়েছে এই সংস্থার স্টকটি!
অবশ্যই পড়ুন: থাকবে শুধু ছবি আর QR কোড! বদলে যাচ্ছে আধার কার্ডের চেহারা? জানাল কেন্দ্র
প্রসঙ্গত, 2026 আর্থিক বছরে এভিএস পলিমারস নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। এই আর্থিক বছরে সংস্থাটির মোট সম্পদ 116 কোটি টাকারও বেশি বেড়েছে। সংস্থাটির কাছে এই মুহূর্তে 16.60 কোটি টাকার নগদ রিজার্ভ রয়েছে। তবে সবচেয়ে ভাল বিষয়ে এই সংস্থার ঘাড়ে কোনও রকম ঋণের বোঝা নেই। তা সত্ত্বেও এই সংস্থার নিট মুনাফা গত বছরের তুলনায় এবার 25 শতাংশ বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে সংস্থাটির রাজস্ব আয়ও।










