বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই বদলে যাবে আধার কার্ড (Aadhaar Card)! আধার কার্ডের ব্যাপক ভোলবদলের কথা ভাবছে UIDAI! সম্প্রতি এমনই কিছু রিপোর্ট ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবি করা হয়েছিল, আধার কার্ডের ব্যাপক রূপ বদল ঘটবে। বর্তমান আধার কার্ডে যেখানে ব্যক্তির নাম, পরিচয়, আধার নম্বর থেকে শুরু করে ছবি সহ নানান তথ্য রয়েছে নতুন আধার কার্ডে থাকবে শুধুমাত্র ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড! হাওয়ায় ভেসে বেড়ানো এমন খবর নিয়ে এবার মুখ খুলল প্রেস ইনফরমেশন ব্যুরো।
সত্যিই বদলে যাচ্ছে আধার কার্ড?
সম্প্রতি বেশ কিছু সংবাদ প্রতিবেদন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছিল, চলতি বছর অর্থাৎ 2026 এর শেষের দিকেই বদলে যাবে আধার কার্ডের চেহারা। ভারতীয়দের এই গুরুত্বপূর্ণ নথিটির ভোলবদল করবে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। বলা হয়েছিল, ভবিষ্যতে আধার কার্ডে একাধিক তথ্যের বদলে শুধুমাত্র ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড থাকবে। ওই কিউআর কোডের মধ্যেই থাকবে ব্যক্তির যাবতীয় তথ্য। এবার সেই খবরের সত্যতা যাচাই করল PIB।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, আধার কার্ডে এমন পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। এই ধরনের খবর শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষ যেন এই ধরনের পোস্ট বা খবর থেকে দূরত্ব বজায় রাখেন। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রও স্পষ্ট করে বলেছে, অদূর ভবিষ্যতেও আধার কার্ডে ব্যক্তির নাম পরিচয় তুলে দিয়ে শুধুমাত্র ছবি এবং কিউআর কোডযুক্ত করে নথিটির এমন আমূল বদলের কোনও পরিকল্পনা নেই!
Clarification on some news reports on the “new look” of #Aadhaar
There are intermittent news reports and social media posts explaining how Aadhaar’s look may change by the end of this year to just a photo and a QR code, alone.
This is NOT CORRECT. There is no plan for any such…
— PIB India (@PIB_India) May 3, 2026
অবশ্যই পড়ুন: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে …, মহম্মদ শামির ভাইয়েরও বিরুদ্ধে গুরুতর অভিযোগ
প্রসঙ্গত, PIB এর মাধ্যমে প্রেস রিলিজ জারি করে প্রত্যেক দেশবাসীকে এই ধরনের ভুয়ো খবর সম্পর্কে সতর্ক করার পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আগামী দিনে এমন ধরনের ভুল খবর পেলে অবশ্যই তা যাচাই করার কথা জানিয়েছে কেন্দ্র।










