বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে বেশ কিছু শেয়ার। তেমনই একটি শেয়ারে বিনিয়োগ করেছিলেন আশিস কাচোলিয়া। সেই সংস্থাই সম্প্রতি মোটা রিটার্ন দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় সংস্থা ইন্দো এসএমসির শেয়ার বিনিয়োগকারীদের অর্থকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জানলে অবাক হবেন, মাত্র ছয় মাসের মধ্যে এই কোম্পানির শেয়ার থেকে 200 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।
50 হাজার রেখে মিলেছে দেড় লাখ
বিগত দিনগুলিতে পরিচিত সংস্থা ইন্দো এসএমসি তাদের ব্যবসা থেকে মোটা টাকার মুনাফা অর্জন করেছে। আর সেই সূত্র ধরেই সংস্থাটি শেয়ারের দাম বেড়েছে বেশ খানিকটা। শেষবারের মতো, গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার একটি শেয়ারের দাম 5 শতাংশ বেড়ে 448 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছিল। যদিও বিগত ছয় মাসে এই সংস্থার শেয়ার থেকে 200 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
না বললেই নয়, আজ থেকে ছয় মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি কেউ এই সংস্থার শেয়ারে মাত্র 50 হাজার টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ হতো প্রায় দেড় লাখ টাকা। যেখানে পজিশনাল বিনিয়োগকারীরা এ বছরে আজ পর্যন্ত 190 শতাংশ রিটার্ন পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার শেয়ার থেকে আরও বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
অবশ্যই পড়ুন: বৈধৃতি যোগে সুখের সিংহাসনে বসবে ৩ রাশি! আজকের রাশিফল, ২৬ জুলাই
প্রসঙ্গত, শেয়ার বাজারের জনপ্রিয় বিনিয়োগকারী আশিস কাচোলিয়া এই সংস্থায় তাঁর শেয়ারের পরিমাণ বাড়িয়েছেন। এই বিনিয়োগকারী, সংস্থাটির 1.3 লাখ শেয়ার কিনেছেন। যার ফলে কোম্পানিটিতে আশিসের মোট শেয়ারের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 3 শতাংশে। এই বিশিষ্ট বিনিয়োগকারীকে দেখে আবার অনেকেই এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন।










