সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৬ জুলাই। আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে তা জানার জন্য অবশ্যই শুরু করুন আজকের রাশিফল (Daily Horoscope) দেখে। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক ও ধনু রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। তাছাড়া আজ বৈধৃতি যোগেরও প্রভাব পড়ছে। তবে দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে যেহেতু রবিবার পড়ছে, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আপনার দিনটি কেমন যাবে জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ ধৈর্য ধরা উচিত। কারণ আপনার চেষ্টা অবশ্যই আপনার জন্য সাফল্য এনে দেবে। পরিকল্পনাগুলিকে আকর্ষণ করতে হবে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো না গেলেও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। জীবনের উত্থানপতনের সঙ্গে সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আজ প্রিয়জনের অযৌক্তিক দাবিতে নতি স্বীকার করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। কিন্তু পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে নিয়মিত হনুমানের পূজা করার চেষ্টা করুন।
বৃষ রাশি: ব্যায়ামের মাধ্যমে আজ আপনার দিন শুরু করতে পারেন। এটা নিজের সম্পর্ককে ভালো করাবে। আজ দিনটি খুব একটা লাভজনক হবে না। খরচের দিকে নজর রাখা উচিত এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। জীবনসঙ্গীর সাথে আজ উন্নত বোঝাপড়া আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার জীবনসঙ্গীর ভালবাসার সাহায্যে আপনি জীবনের প্রতিকূলতা মোকাবিলা করতে পারবেন। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে যে কোনও ধর্মীয় স্থানে কালো কিংবা সাদা তিল দান করার চেষ্টা করুন।
মিথুন রাশি: শারীরিক বা মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম করতে পারেন। বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো গোপন রাখা উচিত। আজ দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। জীবনসঙ্গী আপনাকে খুশি রাখার জন্য সর্বত্র চেষ্টা করবে। রোমান্টিক সাক্ষাৎ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা মুক্ত হয়ে আজ অবসর সময় কোনও মন্দির বা ধর্মীয় স্থানে যেতে পারেন। জীবনসঙ্গী আপনার অজান্তে এমন কিছু করতে পারে যা আপনি অবাক হয়ে যাবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং সৎ সঙ্গ রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার অপ্রয়োজনীয় চিন্তায় শক্তি নষ্ট না করাই উচিত। উপলব্ধি করতে পারবেন যে বেপরোয়া ভাবে আর্থিক খরচ করলে কতটা ক্ষতি হতে পারে। আজ পরিবারের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। সুযোগ হাতছাড়া হওয়ার কারণে ভীত হবেন না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন। আজ পুরনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের। পরিবারের দিক থেকে ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য রুপোর চামচ বা রুপোর থালায় খাবার খাওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। আজ বিদেশে যারা ব্যবসা করেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের সঙ্গে কাছ থেকে সমর্থন পাবেন। কেউ আপনাকে আন্তরিকভাবে প্রশংসা করতে পারে। দিনটি আপনার জন্য উপকারে আসবে। সবকিছু আপনার অনুকূলে থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ উপলব্ধি করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য বাড়িতে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন এবং এমন কিছু করবেন যা আপনি উপভোগ করেন। ভাই বা বোনরা আপনার থেকে টাকা চাইতে পারে। কিন্তু তাদের টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। আজ বন্ধুদের সমর্থন পাবেন। কিন্তু কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ উত্তেজনাপূর্ণ হবে। আজ আপনার হাতে অবসর সময় থাকবে এবং আপনি ধ্যান বা যোগব্যায়াম করে সময় কাটাতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে আপনার প্রিয় দেবতার রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত তার পূজা করার চেষ্টা করুন
তুলা রাশি: আজ অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। কিন্তু এ নিয়ে চিন্তার কোনও কারণ থাকবে না। আজ আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি কোনও পার্ক বা নির্জন স্থানে গিয়ে সময় কাটাতে পারেন। জীবনসঙ্গীর সাথে কিছু চমৎকার মুহূর্ত কাটাতে পারেন আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও ধর্মীয় স্থানে পতাকা দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: মানসিক চাপ সত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির ভেতর বা আশেপাশে কিছু বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে। বিবাহিত জীবনের অনেক কঠিন দিন কাটানোর পর আপনার সঙ্গী আপনার কাছে ভালোবাসা নিয়ে ফিরে আসবে। আজ স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরিব মেয়েদের মধ্যে চকলেট বিতরণ করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি ভালো যা আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। আর্থিক অসুবিধে এড়ানোর জন্য আজ বাজেট থেকে বিচ্যুত হবেন না। পড়াশোনায় আগ্রহের অভাব আজ আপনার সন্তানরা সমস্যায় পড়তে পারে। রোমান্টিক সাক্ষাৎ বেশ উত্তেজনাপূর্ণ হবে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। আজ আপনার পরিবারের সঙ্গে বসে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার কথায় পরিবারের সদস্যরা মন খারাপ করতে পারে। এমনকি দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নীল কাপড়ে গোল মরিচ, কাঁচা করলা এবং গোটা কালো বিউলির ডাল বেঁধে জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি: আজ সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করলে আজ আপনার আর্থিক সমস্যা সৃষ্টি হবে। এটি আপনাকে ভবিষ্যতে অনেক সমস্যা থেকে রক্ষা করতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি ভয়ে কোনও পরিস্থিতি থেকে পালিয়ে গেলে আপনারই সমস্যা হবে। দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: ধনসম্পত্তি লাভ করার জন্য উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে আজ সূর্যমন্ত্র জপ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। ভ্রমণ আপনাকে ক্লান্ত বা মানসিক চাপে ফেলতে পারে। কিন্তু এটি আর্থিকভাবে লাভজনক হবে। আত্মীয় স্বজনরা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। এমনও হতে পারে কোনও বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছে দিতে এগিয়ে আসতে পারে। আজ শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। চিন্তাভাবনা আজ আপনার চলাচলকে বদলে দিতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে খাবার আগে পা ধুয়ে খাওয়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাতে হবে। কোনও কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের পরামর্শ নেওয়া উচিত। শুধুমাত্র নিজের সিদ্ধান্তে করলে সমস্যা হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ রোমান্টিক মুহূর্তগুলি উত্তেজনাপূর্ণ হবে। কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো নয়। খেলাধুলার জন্য আজকের দিনটি ইতিবাচক। তবে আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।










