লাভের কথা চিন্তা করতে হবে না আপনাকে! বিনামূল্যে শেয়ার দিচ্ছে TATA

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র দুটি শেয়ার কিনলেই মিলবে একটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে (Stock Market)। হ্যাঁ, এমন বাম্পার অফার রেখেছে টাটা গ্রুপের শক্তিশালী এবং লাভদায়ী সংস্থা ট্রেন্ট লিমিটেড। প্রথমবারের জন্য টাটার এই সংস্থাটি বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই কোম্পানি মাত্র দু বছরের মধ্যেই বিনিয়োগকারীদের 2,285 শতাংশ রিটার্ন প্রদান করেছে। উল্লেখযোগ্য বিষয়, আগামী দু সপ্তাহের মধ্যেই এই সংস্থা বিনিয়োগকারীদের লভ্যাংশও দেবে।

লাভের কথা চিন্তা করতে হবে না আপনাকে!

টাটা গ্রুপের ট্রেন্ট লিমিটেড বিগত বছরগুলিতে তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। সবচেয়ে বড় বিষয়, শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও এই কোম্পানি বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে বহুবার। কিছু কিছু বিশেষজ্ঞ বলেন, এই সংস্থায় টাকা রেখে নাকি লাভের চিন্তা করতে হয় না বিনিয়োগকারীদের! কারণ সাময়িক ধাক্কা খেলেও পরবর্তীতে মোটা রিটার্ন দিয়ে পুষিয়ে দেয় এই সংস্থার শেয়ার।

সম্প্রতি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় সংস্থাটি জানিয়েছে প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী তাদের প্রতি দুটি শেয়ারের জন্য একটি করে শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সংস্থাটি খুব পরিষ্কার ভাবে জানিয়েছে, আগামী 4 জুন তারিখটিতে সংস্থার রেকর্ড বুকে যে সব বিনিয়োগকারীর নাম থাকবে তাঁরাই এদিন প্রত্যেক দুটি শেয়ারের সাথে একটি করে শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। বলে রাখি, বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করার সাথে সাথেই এই সংস্থার শেয়ারে উত্থান দেখা দিতে শুরু করবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: বিরাট ঝড়ে কুপোকাত গুজরাত, ক্ষমতা দেখিয়ে ২০২৬-র IPL-ও জিতে গেল RCB

প্রসঙ্গত, শুক্রবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম 0.42 শতাংশ কমে 4,235 টাকায় বন্ধ হয়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সোমবার শেয়ারবাজার খোলার সাথে সাথেই এই সংস্থার শেয়ারের দামে উত্থান দেখা দিতে পারে। ভবিষ্যতে এই শেয়ার বহুদূর পর্যন্ত যাবে বলেই আশা তাঁদের। সবচেয়ে বড় কথা এই সংস্থা বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ারে 6 টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)