ডিসেম্বরে বসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের আসর! পাত্র কে জানেন?

Published:

Mimi Chakraborty

সহেলি মিত্র, কলকাতা: আবারো একবার বিয়ের সানাই বাজতে চলেছে টলিউডে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) টলিপাড়ার অন্দরে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। পাত্র কে? সেই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। রুপোলী পর্দারই কেউ নাকি বাইরের কেউ? কার সঙ্গে গাটঁছড়া বেঁধে ‘ব্যাচেলার’ তকমা  সরাবেন অভিনেত্রী? চলুন জেনে নেওয়া যাক।

বিয়ে করছেন মিমি চক্রবর্তী?

টলি পাড়া সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছররর ডিসেম্বর মাসেই বিয়েটা সারবেন অভিনেত্রী মিমি। যদিও আপাতত আইনি বিয়ে করবেন বলে খবর। বিয়ের আসর কিন্তু কলকাতায় বসবে না। সেটা হতে পারে পাহাড়ি জেলা কালিম্পঙ-এ। এখন প্রশ্ন পাত্রটি কে? সেখানেই তো রয়েছে চমক।

পাত্র কে?

সূত্রের খবর, ৩৭ বছর বয়সী অভিনেত্রী যাকে বিয়ে করবেন বলে খবর তিনি রুপোলী জগতেরই নন। না ব্যবসায়ীও নন। জনা যাচ্ছে, মিমির হবু স্বামী একজন নৌসেনা অফিসার। যদিও তাঁর নাম কী সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। তবে, মিমি চক্রবর্তী এখনও পর্যন্ত এই জল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। উল্লেখ্য, ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে মিমি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝেনা বোঝেনা’ সহ বেশ কয়েকটি ছবির মাধ্যমে তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুনঃ ডিসেম্বরে বসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের আসর! পাত্র কে জানেন?

অভিনয় জীবনের পাশাপাশি মিমি ২০১৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন। অভিনেত্রী বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। ছবিটি দুর্গাপুজোর উৎসবের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।