হঠাৎ বুড়ো হয়ে গেলেন প্রিয় হিরো! সলমন খানের ভিডিও উদ্বেগ বাড়াচ্ছে ভক্তদের

Published:

Salman Khan Viral video

অনন্যা সরকার, কলকাতা: গলার চামড়া ঝুলে গেছে, কোটরগত চোখ, মুখে যেন একটা অসুস্থতার ছাপ। সম্প্রতি এক অনুষ্ঠানে এরকমই চেহারায় দেখা গেছে বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan)। ‘ভাইজানের’ এই চেহারার বেশ কয়েকটি ভাইরাল ভিডিও (Viral Video) সামনে আসতেই উদ্বিগ্ন ভক্তকুল। হঠাৎ কী হল তাঁর? স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে। 

সলমনের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ ভক্তদের

সলমন খান শুক্রবার (১৭ জুলাই) মুম্বইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (SRA) অফিসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি এসআরএ-এর অত্যাধুনিক ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার বা আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ ভাইরাল হতেই অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছেন, “সলমন খানের কী হলো হঠাৎ?”। তারকাকে বেশ রোগা কিন্তু বলিষ্ঠ, ক্লিন-শেভড লুকে দেখা যাচ্ছে। বেইজ কালারের বোতাম-দেওয়া শার্ট ও নীল জিন্স পরা ৬০ বছরের অভিনেতাকে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়।

আরও পড়ুন: সোনম ওয়াংচুক নন পর্দার ‘ফুংসুখ ওয়াংড়ু’! ‘থ্রি ইডিয়ট্‌স’ প্রসঙ্গে খোলসা করলেন আমির খান

তার এই চেহারা দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভিডিওগুলোর মন্তব্য বিভাগে, এক ফ্যান সন্দেহের সুরে প্রশ্ন করেন, উনি কি সালমান খান? অসুস্থ নাকি অভিনেতা? আরেকজন এক্স (X)-এ পোস্ট করে বলেন, সালমান খানের বয়স বেড়ে গেছে। তাঁর বয়স এখন ৬০ বছর। সময় কারো জন্য থেমে থাকে না। কেউ যতই আইকনিক হোক না কেন, সময়ের বাঁধনে সবাই বন্দী। এক নেটিজেন আবার সটান বলে বসেন, সলমনকে তো একেবারে ৮০ বছরের বুড়োর মতো লাগছে।

 

View this post on Instagram

 

A post shared by Arati Sawant (@aratisawant22)

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণা সরকারের

উদ্বেগ প্রকাশ করে ‘বজরঙ্গি ভাইজানের’ এক ভক্ত প্রশ্ন তুলেছেন যে, সুপারস্টার বর্তমানে কোনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় ভুগছেন কিনা। তিনি লেখেন, অভিনেতার এই চেহারা দেখে সত্যিই কষ্ট হচ্ছে। তার চোখমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি কতটা ক্লান্ত ও অসুস্থ। সিনেমায় ‘টাইগার’ একাই লড়েন ৫০ জনের সাথে, কিন্তু এখন বাস্তবে সালমানের দিকে তাকালে মনে হচ্ছে তার সেই তেজ ও উদ্যম যেন উধাও হয়ে গেছে। স্পষ্টতই তাকে শারীরিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। অভিনেতার কী এমন অসুখ করেছে? কেন তাকে এমন দেখতে লাগছে? –  তা নিয়ে প্রশ্নে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।