বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ছয় মাস ধরে রেশন (Ration Card) তোলেননি? যদি এমনটা হয়ে থাকে তবে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। আসলে যেসব গ্রাহক টানা 6 মাস বা তারও বেশি সময় ধরে সশরীরে রেশন শপে গিয়ে রেশনের চাল, আটা সহ অন্যান্য সামগ্রী নেননি তাঁদের রেশন কার্ড এবার পুরোপুরি বন্ধ বা বাতিল (Ration Card Cancel) করা হতে পারে। আসলে ঝাড়খন্ড সরকারের নতুন নিয়ম অনুযায়ী, সে রাজ্যের যে সমস্ত সুবিধাভোগীরা একটানা ছয় মাস বা তারও বেশি সময় ধরে পিডিএস দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন না সেইসব সুবিধাবীদের বলা হয় সাইলেন্ট বা নিষ্ক্রিয় রেশন কার্ডধারী। তাঁদের কার্ডই এবার বাতিল বলে ঘোষণা করা হতে পারে।
শেষ সুযোগ রয়েছে
আসলে সাম্প্রতিক সময়ে ঝাড়খন্ড সরকার রেশন সিস্টেমে বেশ কিছু বদল এনেছে। তারই অন্যতম অঙ্গ এই নতুন নিয়ম। ঝাড়খন্ড রাজ্যের সরকারের তরফে খুব পরিস্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডের যে সমস্ত বাসিন্দারা টানা 6 মাস রেশন তোলেননি তাদের কার্ড আগামী পহেলা অক্টোবর থেকেই সাময়িকভাবে স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে। যদিও শেষবারের মতো সুবিধাভোগীদের নিজেদের কার্ড বাঁচানোর সুযোগ দিচ্ছে সরকার।
ঝাড়খন্ড সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত রেশনকার্ডধারী টানা 6 মাস রেশন তোলেননি বা পাননি তাঁরা আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে নিজেদের ভাগের রেশন রেশন দোকান থেকে তুলে নিন। অন্যথায় বাতিল করা হবে রেশন কার্ড। অর্থাৎ চলতি সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে রেশন তুললে তবেই সক্রিয় থাকবে আপনার রেশন কার্ড। অন্যথায় পহেলা অক্টোবরের পর থেকে আর রেশন তোলা যাবে না। পাশাপাশি কার্ড বাতিল হয়ে গেলে একাধিক সরকারি কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন আপনি।
কারা তুলছেন না রেশন?
রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডের বহু মানুষ আয়ুষ্মান ভারত, মৈনীয় সম্মান যোজনার মতো প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রেশন কার্ড নিলেও পরবর্তীতে তাঁরা টানা ছয় মাস বা তারও বেশি সময় ধরে রেশন দোকান থেকে রেশন তোলেননি। মূলত সেই কারণেই এই ধরনের রেশন কার্ডধধারীদের সনাক্ত করে তাঁদের কার্ড বাতিল করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ঝাড়খন্ড সরকার। যদিও এই তালিকায় রয়েছে বেশ কিছু ভুয়ো রেশন কার্ডও।
আরও পড়ুন: দীঘা-মন্দারমণির অদূরেই সাদা বালির সমুদ্র সৈকত, পুজোয় ঘুরে আসুন ‘কাসাফল’ বিচ থেকে
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে টানা 6 মাস ধরে রেশন সংগ্রহ করেননি এমন রেশন কার্ডধারীদের কার্ডগুলি সাইলেন্ট বা নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করার কথা জানানোর পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে তাঁদের EKYC সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। যে সমস্ত গ্রাহকরা 21 সেপ্টেম্বরের মধ্যে রেশন সংগ্রহ করার জন্য EKYC করতে পারবেন না তাদের আগামী বছরের পহেলা জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে।










