বিশেষ কূটনৈতিক চাল, পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝেই সৌদি আরবে অজিত ডোভাল

Published:

Ajit Doval

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আলোচনার কেন্দ্রবিন্দুতে পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতা। বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যেকার টানাপোড়েন আজও অব্যাহত। এদিকে গত শনিবার হরমুজ প্রণালীতে ভারতের দুই জাহাজে হামলা চালিয়েছে ইরানের সেনা। এমন পরিস্থিতিতে সৌদি আরব সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। জানা যাচ্ছে, আরবের রাজধানী রিয়াদে সৌদির প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। রবিবার সেই তথ্য জানিয়েছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস।

সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদার করছে ভারত?

ইরান এবং আমেরিকার মধ্যেকার অশান্তি ফের আগের জায়গায় ফিরছে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সৌদি আরব সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের অনেকেই। রবিবার রিয়াদ সফরে গিয়েছিলেন অজিত ডোভাল। সূত্রের খবর, আরবের রাজধানীতে ভারত এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং সৌদির প্রতিনিধিদের। আশা করা হচ্ছে, আজ অর্থাৎ সোমবারের মধ্যে দুপক্ষের সেই আলোচনা হয়ে গিয়েছে।

গতকাল এক বিবৃতিতে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছিল, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সৌদি আরবের প্রতিনিধিদের একটি বৈঠক হবে। ওই বৈঠকে দিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতীয় দূতাবাসের তরফে সমাজ মাধ্যমে অজিত ডোভালের সৌদি আরব সফরের যাবতীয় তথ্য জানানো হয়েছে।

 

অবশ্যই পড়ুন: “সুসম্পর্কের সুবিধা নিয়েছে!” হরমুজে ভারতের জাহাজে হামলার পর মুখ খুলল ইরান

ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী, রবিবার রিয়াদ সফরে গিয়ে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সলমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল আইবান সহ বিশিষ্ট সৌদী নেতাদের সাথে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গতকাল অর্থাৎ রবিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেশ থাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডক্টর সুহেল খান এবং রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত ডক্টর সৌদ আল সাতি। জানা গিয়েছে, এদিন ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বীপাক্ষিক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে।