পার ক্যাপিটা GDP-তে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ, রিপোর্টে প্রকাশ IMF-র

Published:

Bangladesh Surpasses India By Per Capita GDP

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর একটা দীর্ঘ সময় বাংলাদেশে (Bangladesh) চলেছে অপশাসন, সে কথা বলতে এক ফোঁটাও দ্বিধাবোধ করেন না কেউই! মহম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায় পৌঁছেছিল তা কমবেশি সকলেরই জানা। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠন হতেই বদলেছে ওপার বাংলার ছবিটা। অর্থনৈতিক এবং সামাজিক সব ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতিতে ফিরছে বাংলাদেশ। এমতাবস্থায়, আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF তাদের একটি রিপোর্ট এ দাবি করছে, পার ক্যাপিটা GDP ইনকাম (Per Capita GDP) বা মাথাপিছু আয়ের নিরিখে ভারতকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ।

পার ক্যাপিটা GDP তে ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ?

IMF তাদের রিপোর্টে একেবারে স্পষ্ট করে জানিয়েছে, চলতি বছর অর্থাৎ 2026 সালে বাংলাদেশের মাথাপিছু আয় গিয়ে দাঁড়াবে 2,911 ডলারে। যেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু আয় ধরা হচ্ছে 2,812 ডলার বা তার থেকে সামান্য বেশি। তবে ব্যবধান কম হলেও দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মাথাপিছু আয়ের নিরিখে প্রতিবেশী এবং উন্নয়নশীল দেশ ভারতকে ছাড়িয়ে যেতে চলেছে। তবে বাংলাদেশের মাথাপিছু আয় নিয়ে সুখবর শোনালেও আশঙ্কার কথাও বলছে IMF।

আন্তর্জাতিক অর্থভাণ্ডার তাদের রিপোর্টে ভারতের থেকে মাথাপিছু আয়ের নিরিখে বাংলাদেশকে এগিয়ে রাখলেও 2027 সালে বাংলাদেশের মাথাপিছু আয় আবার কমে যাবে বলেই দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, এও বলা হচ্ছে সে বছর ভারত বাংলাদেশকে মাথাপিছু আয়ের নিরিখে পেছনে ফেলে দেবে। 2027 সালে ভারতের মাথাপিছু আয় 3,074 ডলার হবে বলেই দাবি করছে IMF। রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়েছে, 2031 সাল পর্যন্ত মাথাপিছু আয়ের নিরিখে এগিয়ে থাকবে ভারত।

 

অবশ্যই পড়ুন: ATM-এ টাকা তোলা, প্যান কার্ড, শেয়ার বাজার! ১ মে থেকে বদলাচ্ছে ৭ নিয়ম

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকায় চতুর্থ স্থান থেকে একেবারে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ভারত। আপাতদৃষ্টিতে দেশের জন্য এমন ঘটনা বড় ধাক্কা সেটা বলাই যায়। তবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বলছে, এটি সাময়িক একটি পর্যায়। আগামী কয়েক বছরের মধ্যে ভারত সামনের দেশগুলিকে ছাপিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে