অক্টোবর মাসে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI

Published:

Bank Holiday October

সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, অবশেষে জানা গেল সামনের মাস অর্থাৎ অক্টোবরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holidays October) সে ব্যাপারে। আপনারও যদি কোনও ব্যাঙ্ক সংক্রান্ত কাজ আটকে থাকে, সেটা সামনের মাসে করবেন বলে ভেবে রেখেছেন, তাহলে অবশ্যই জেনে নিন কত দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। চলতি বছর অক্টোবর মাসটি উৎসবে ভরপুর হতে চলেছে। এই সময়ে অনেক রাজ্যের ব্যাঙ্ক শাখাগুলো বিভিন্ন তারিখে বন্ধ থাকবে।

অক্টোবরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

২০২৬ সালের অক্টোবর মাসের কিছু ছুটি দেশব্যাপী প্রযোজ্য হবে। তবে, অনেক ছুটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যে প্রযোজ্য হবে। তাই, আগামী অক্টোবরে ব্যাঙ্কগুলো কখন বন্ধ ও খোলা থাকবে, তা আপনি এখানে জেনে নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৬ সালের অক্টোবর মাসে মোট ১৬টি ব্যাঙ্ক ছুটির ঘোষণা করেছে। চিন্তা নেই, সব জায়গায় যে একই ছুটি লাগু হবে তা কিন্তু নয়, বিভিন্ন শহরে বিভিন্ন কারণে এই ছুটিগুলো নির্ধারিত হয়েছে।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে রোপওয়ে করতে উদ্যোগী আদানি গ্রুপ, কোন রুটে? অপেক্ষা সরকারি অনুমতির

এক নজরে ব্যাঙ্ক ছুটির তালিকা

২ অক্টোবর- শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তী। এই দিনে সারা দেশের ব্যাঙ্ক শাখাগুলো বন্ধ থাকবে।
১০ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার, তাই এই দিনে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ অক্টোবর- রবিবার হওয়ায় সারাদেশের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
১৭ অক্টোবর- শনিবার মহা সপ্তমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর- রবিবার হওয়ায় ছুটি থাকবে, যে কারণে দেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ অক্টোবর- সোমবার মহাঅষ্টমী/মহানবমী উপলক্ষে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ অক্টোবর- বিজয়াদশমী, যে কারণে গ্যাংটক ও ইম্ফল ছাড়া বাকি সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর—বিজয়াদশমী উপলক্ষে কিছু রাজ্যে ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ অক্টোবর- মাসের চতুর্থ শনিবার, তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর-রবিবার হওয়ায় ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে।
২৬ অক্টোবর- লক্ষ্মীপুজো/মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর-করওয়া চৌথ উপলক্ষে এদিন শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে