প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে ভাইফোঁটা (Bhai Phonta 2026)। হইহুল্লোড়, ভূরিভোজের সঙ্গে ভাই বোনের এই উৎসবের দিন আরও সুমধুর হয়ে ওঠে। কিন্তু এতকিছুর মধ্যেও উৎসুক চোখ খোঁজে তাদের জন্য আনা পছন্দের উপহার (Bhai Phonta Gifts)। সে উপহার ছোট হোক কিংবা বড়, ভালবাসার গন্ধ থাকে ভরপুর এই রকমারি মোড়কে। কিন্তু অনেকেই ভেবে উঠতে পারেন না ভাই বা বোনকে এই উৎসবে কী উপহার দেওয়া যায় তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কয়েকটি উপহারের টিপস নিয়ে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
পারফিউম সেট
পারফিউম এমন একটা দ্রব্য যেটা কিনে ব্যবহার করতে সবাই বেশ পছন্দ করে থাকে। এক্ষেত্রে তাই ভাই বা বোন, দু’জনের জন্যই পারফিউম একটি দারুণ উপহার। এছাড়াও বেশ ভালো গন্ধের বডি মিস্ট দিতে পারেন। এছাড়াও মিনি পারফিউম প্যাকেজ কালেকশনও উপহার হিসেবে দিতে পারেন।
মেকআপ সেট
বোন বা দিদি যদি সাজগোজ পছন্দ করে, তাহলে তাঁদের জন্য মেকআপ প্রোডাক্ট উপহার হিসেবে দিতে পারেন। আইশ্যাডো প্যালেট, লিপস্টিক কালেকশন, মাসকারা, কাজল, মেকআপ ব্রাশ সেট ফিক্সার দিতে পারেন। এছাড়াও ফাউন্ডেশনের সঠিক শেড নিয়ে কনফিউশন থাকলে বিউটি গিফট কার্ড উপহার হিসেবে দিতে পারেন।
আরও পড়ুন: দীপাবলির আলো সাজাতে গিয়ে বিপদ! ইলেকট্রিক শক খেলে অবশ্যই করে ফেলুন এই কাজগুলি
চকোলেট বক্স
চকলেট খেতে কে না ভালোবাসে। সেক্ষেত্রে তাই চকলেট বা ফেস্টিভ হ্যাম্পার উপহার দিতে পারেন ভাই বা বোনকে। এছাড়াও এক বাক্স ড্রাই ফ্রুটস, মিষ্টি, স্ন্যাকস বা কুকিজের প্যাকেটও দিতে পারেন। তার সঙ্গে একটি ছোট্ট হাতে লেখা নোট আপনার উপহরকে আরও স্পেশ্যাল করে দিতে পারবে। এছাড়াও কাস্টমাইজড ফটো ফ্রেম, কুশন, নাম খোদাই করা চাবির রিং, মগ উপহার হিসেবে দিতে পারেন।
ইনডোর প্ল্যান্ট
ভাই বা বোনের যদি বাগানের শখ থাকে তাহলে ভাইফোঁটায় ইনডোর প্ল্যান্ট উপহারে দিতে পারেন। ঘরের চেহারাই বদলে দেবে। এছাড়াও উপহার হিসেবে দিতে পারেন আউটডোর প্ল্যান্ট। এমনিতেও এই সময় ফুলের প্রচুর চারা পেয়ে যাবেন যে কোনও নার্সারিতে। সঙ্গে দিন রকমারি টব। দারুণ ইউনিক উপহার দেখলে ভাই বা বোন দুজনেই বেশ খুশি হবে।









