মাকড়সার জাল থেকে দীর্ঘস্থায়ী মুক্তির তিনটি ঘরোয়া উপায়

Published:

Homemade Methods for Making Spider-Repellent Spray

অনন্যা সরকার, কলকাতা: প্রতিদিন পরিষ্কার করার পরেও বাড়ির কোনো না কোনো কোণে মাকড়সার (Spider) জাল ঠিক গজিয়ে ওঠে। এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। মাকড়সারা সহজেই জানালার চারপাশে, ছাদের কোণায়, স্টোররুমে কিংবা কম ব্যবহৃত জায়গায় জাল তৈরি করে। অনেকে মাকড়সা তাড়ানোর জন্য নানারকম বাণিজ্যিক রাসায়নিক স্প্রে (Spider-Repellent Spray) ব্যবহার করেন, কিন্তু সেগুলোর কার্যকারিতা কেবল সাময়িক, কিছুদিন পরে পরিস্থিতি আবার যে কে সেই। তবে বাড়ির আনাচেকানাচে বাস করা মাকড়সাগুলোকে তাড়ানোর জন্য কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা দীর্ঘসময়ের জন্য স্বস্তি দেয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ঘরোয়া স্প্রে, যা মাকড়সাকে চিরতরে দূরে রাখে।

মাকড়সা দূর করার স্প্রে কীভাবে তৈরি করবেন?

মাকড়সা তাড়ানোর এই বিশেষ স্প্রেটি তৈরি করতে লাগবে তামাক, লেবু ও নারকেল তেল। এটি বানানোর জন্য প্রথমে এক বাটি জলে একটি তামাক পাতা বা অল্প পরিমাণে তামাক যোগ করুন। এটিকে ৫ থেকে ৬ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন যাতে নির্যাসটি ভালোভাবে শোষিত হয়। 

এরপর, ওই জলের মধ্যে লেবুর রস বা ভিনেগার যোগ করুন। এই মিশ্রণটি ছেঁকে নেওয়ার পর, এতে প্রায় আধ চা চামচ নারকেল তেল যোগ করুন, তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার, সহজে ব্যবহারের জন্য এই তৈরি দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে নিন।

আরও পড়ুন: পরিত্যক্ত কয়লাখনির জমিতেই এবার রেশমের চাষ, বাংলার বস্ত্রশিল্পে নয়া উদ্যোগ

মাকড়সা সাধারণত দেয়ালের কোণায়, ঘরের সিলিংয়ের কোণায়, গুদামঘরে বা আসবাবপত্রের পিছনে এবং কম আলোযুক্ত জায়গায় জাল তৈরি করা। তাই ঘর পরিষ্কারের আগে এই জায়গাগুলিতে স্প্রে করুন এবং কয়েক মিনিটের জন্য রেখে দিন। তারপর, ঝাড়ু বা ডাস্টার দিয়ে জালগুলো ঝেড়ে ফেলুন। ঘরের কোণায় ও মাকড়সা-উপদ্রুত জায়গায় সপ্তাহে একবার এই স্প্রেটি ছড়ালে জাল বোনার সমস্যা কমে যায়। মাকড়সারা এই স্প্রের গন্ধ অপছন্দ করে, তাই আপনাআপনি ঘর থেকে পালায়।

google button