লটারি লাগল রেল কর্মীদের, বেতন বৃদ্ধি করল কেন্দ্র, কতটা বাড়ল?

Published:

Railway Employee

সহেলি মিত্র, কলকাতা: রেল কর্মীদের (Railway Employee) জন্য রইল দারুণ সুখবর। অষ্টম বেতন পে কমিশন নিয়ে অপেক্ষার মাঝেই কেন্দ্রীয় সরকার বিশাল বড় সিদ্ধান্ত নিল। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ মুখ্য শ্রম কমিশনার (কেন্দ্রীয়)-এর কার্যালয় লক্ষ লক্ষ শ্রমিকের মজুরি বাড়িয়ে তাঁদের বড় ধরনের স্বস্তি দিয়েছে। রিএলের সঙ্গে জড়িত বহু কর্মীর বেতন এক লাফে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বেতন বাড়ল রেল কর্মীদের

গত ৩০ মার্চ, ২০২৬-এ জারি করা একটি নতুন নির্দেশিকা অনুসারে, পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন বা ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স (VDA) করা হয়েছে। এর ফলে, রেলওয়ে গুডস শেড ও পার্সেল অফিসে কর্মরত কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা রক্ষী, এবং কৃষি ও নির্মাণ খাতের কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, সংশোধিত মজুরির হার ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বৃদ্ধির কারণে এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৫ নাগাদ এই সূচক ৪১৩.৫২ থেকে বেড়ে ৪২৪.৮০-তে পৌঁছেছিল।

শ্রমিকরা এখন কত মজুরি পাবে?

রেলওয়ে গুডস শেড, পার্সেল অফিস ও অন্যান্য গুদামে মালামাল ওঠানো-নামানোর কাজে নিযুক্ত শ্রমিকদের এবং সাফাই কর্মীদের জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণ করা হয়েছে। ক্যাটেগরি হিসেবে বললে, ‘এ’ ক্যাটাগরির শহরগুলিতে শ্রমিকরা প্রতিদিন ৮২৭ টাকা পাবেন (৫২৩ টাকা মূল মজুরি + ৩০৪ টাকা ভিডিএ)। ‘বি’ ক্যাটাগরির শহরগুলিতে শ্রমিকরা প্রতিদিন ৬৯৩ টাকা পাবেন (৪৩৭ টাকা মূল মজুরি + ২৫৬ টাকা ভিডিএ)। ‘সি’ ক্যাটাগরির শহরগুলিতে কর্মরত শ্রমিকরা প্রতিদিন ৫৫৬ টাকা পাবেন (৩৫০ টাকা মূল মজুরি + ২০৬ টাকা ভিডিএ)।

নিরাপত্তাকর্মীদের কত বেতন বেড়েছে?

এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা কর্মীদের বেতনকে সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং অস্ত্রবিহীন নিরাপত্তারক্ষী —এই দুই ভাগে ভাগ করা হয়েছে অস্ত্রবিহীন নিরাপত্তারক্ষীরা ‘এ’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ১,০০৮ টাকা, ‘বি’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ৯১৮ টাকা ‘সি’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ৭৮১ টাকা পাবেন।

আরও পড়ুনঃ বাংলায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে Google, প্রস্তাব পাঠাল কেন্দ্র

এছাড়াও সশস্ত্র নিরাপত্তারক্ষীরা ‘এ’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ১,০৯৪ টাকা, ‘বি’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ১,০০৮ টাকা, ‘সি’ ক্যাটাগরির শহরগুলিতে প্রতিদিন ৯১৮ টাকা পাবেন। উল্লেখ্য, শহরগুলোকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণিতে শ্রেণিবিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন মজুরির হার নির্ধারণ করা হয়। শ্রম মন্ত্রকের ২০১৭ সালের ১৯ জানুয়ারির বিজ্ঞপ্তির দ্বিতীয় পর্ব অনুসারে এই শ্রেণিবিভাগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, কানপুর, লখনউ এবং নয়ডার মতো প্রধান শহরগুলিকে ‘এ’ বিভাগে রাখা হয়েছে।