সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি বিমানের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটি মামলায় বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর আইনজীবীকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিমানে না চড়ার পরামর্শই দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এবার ককরোচ জনতা পার্টির নেতারা নিজেদেরকে আরশোলার সঙ্গেই তুলনা করলেন। বিমান ভাড়া বৃদ্ধি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে সৌরভ দাস (Sourav Das) বলেছেন, এই রায় তাঁকে আরশোলা বানিয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ সৌরভ দাস
উৎসবের মরশুমে বিমানের ভাড়া ৭০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পাওয়ায় সেই অভিযোগে একটি মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। তবে আবেদনের জরুরি শুনানি করতে সোমবার সর্বোচ্চ আদালত অস্বীকৃতি জানায়। এমনকি সুপ্রিম কোর্ট বিমান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়। বিচারপতি বিক্রম নাথ, সন্দ্বীপ দেহতা এবং এ সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিমান ভাড়ার মাত্রাতিরিক্ত বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে দায়ের করে আবেদনটি সরাসরি খারিজ করে দেয় এবং মামলাকারীকে জানান, “বিমানে ভ্রমণ করবেন না।”
তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সিজেপির নেতা সৌরভ দাস লিখেছেন, “বিষাক্ত বায়ুদূষণের সম্মুখীন? শ্বাস নেবেন না। রাস্তায় গর্ত? হাঁটবেন না। পেট্রোলের দাম বেশি? নিজের ব্যক্তিগত গাড়ি চালাবেন না। প্রশ্নপত্র ফাঁসের সম্মুখীন হয়েছেন? পরীক্ষা দেবেন না। গণমাধ্যম কি সমাজকে বিভক্ত করছে? তাহলে টিভি দেখবেন না। ভন্ড বাবারা কি ধর্ম নিয়ে খেলা করছেন? তাহলে তাদের কাছে যাবেন না। বেকারত্ব? চাকরি খুঁজবেন না। এই ব্যবস্থাই আমাদের আরশোলায় পরিণত করেছে।”
যদিও এটা প্রথমবার নয়। এর আগেও সৌরভ দাস আদালতের সিদ্ধান্তের বিরোধিতা এবং সমালোচনা করে লিখেছিলেন, “মনে রাখবেন। আমাদের এমন বিচারকও আছেন, যারা সরকারি ক্ষমতার স্বেচ্ছাচারী এবং অনুপযুক্ত ব্যবহার রোধ করার পরিবর্তে আইনের বদলে ব্যক্তিগত বিদ্বেষের ভিত্তিতে রায় দেওয়া আর উপদেশ দেওয়ার ক্ষেত্রে বিশ্বাসী। এটি আমাদের দেশের জন্য একটি গুরুতর অপরাধ এবং কলঙ্ক। যারা সংবিধান লঙ্ঘন করবে, তাদের এর মূল্য দিতে হবে।”
Facing toxic air pollution? Don’t breathe.
Facing pothole roads? Don’t walk.
Facing high petrol prices? Don’t use private vehicle.
Facing paper leaks? Don’t give exams.
Godi media dividing society? Don’t watch TV.
Fake babas playing with religion? Don’t attend them.
Facing unemployment? Don’t look for jobs.This is exactly the system that has turned us into cockroaches! 👏🏼👏🏼👏🏼
— Saurav Das (@SauravDassss) November 3, 2026
আরও পড়ুন: দীপাবলিতে বিশেষ উপহার রাজ্য সরকারের, আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়ল দেড়গুণ
বলাবাহুল্য, সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীপাবলীর আগে বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া স্বাভাবিকের চেয়ে দুই থেকে সাতগুণ বেড়ে গিয়েছিল। দিল্লি-কলকাতার রুটের একটি টিকিটের সাধারণ মূল্য ১০,০০০ থেকে ১১,০০০ টাকা হলেও ৬ নভেম্বর যাত্রার জন্য প্রায় ৭৮,৬৯৪ টাকায় পৌঁছেছিল। এমনকি আবেদনকারী একই দিনে একই রুটে পরিচালিত ফ্লাইটগুলির ভাড়ার মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেন।










