সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন হঠাৎ গায়েব ককরোচদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (CJP Instagram)। শনিবার নিজেই এ কথা জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এমনকি সেই সময় ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্টে গেলে দেখাচ্ছিল ‘ইউজার নট ফাউন্ড’। অভিজিতের দাবি, তাদের অ্যাকাউন্টটিকে হয়তো সাসপেন্ড করা হয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট আবারও রিকভার হয়। এখন আগের মতোই উপলব্ধ সিজেপির ইনস্টাগ্রাম। তবে এই ইস্যুতে ‘কাপুরুষের দল’ বলে সুর চড়ালেন সিজেপির প্রতিষ্ঠাতা।
সাসপেন্ড ককরোচদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
দেশজুড়ে ইতিমধ্যেই সফল হয়েছে তাদের আন্দোলন। এমনকি আগামী দিনে আরও বিভিন্ন দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক অভিজিতের। দলের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন আপডেট তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং এক্স-র মাধ্যমে দিয়ে থাকে। সবথেকে বড় ব্যাপার, মাত্র কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার যুক্ত হয় তাদের সাথে। তারপরই তারা দিল্লি আন্দোলনের ডাক দেয়। এদিকে সম্প্রতি সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছিল। যদিও পরে তা রিকভার হয়। তবে এবার কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হল তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
সকাল ৬:১৬ মিনিটে অভিজিৎ দীপকে এক্স হ্যান্ডেলে লেখেন, “ককরোচ জনতা পার্টির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে কাপুরুষরা।” তাঁর পোস্ট সামনে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি অনেকেই তখন ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পায় ‘ইউজার নট ফাউন্ড’। যদিও কিছুক্ষণের মধ্যেই আবার তাদের অ্যাকাউন্ট ফিরে আসে। এরপর ৬:৪৫ মিনিট নাগাদ অভিজিৎ ফের পোস্ট করে লেখেন, “আজ সকালে সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আমরা অ্যাকাউন্টটিকে আবারও ফিরিয়ে আনতে সফল হয়েছি।”
They took down the official Instagram handle of Cockroach Janta Party.
Bloody cowards! pic.twitter.com/q5lNBwOlRf
— Abhijeet Dipke (@abhijeet_dipke) August 15, 2026
আরও পড়ুন: টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক, পুলিশি হেফাজত প্রবীর দাসের
এমনকি সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, “অত্যন্ত লজ্জার বিষয় এই যে, যারা সিজেপির বিরোধিতা করছে, আমাদের কন্ঠরোধ করতে তারা স্বাধীনতা দিবসের দিনকেই বেছে নিল। কাপুরুষের মতো আচরণ করে আমাদের আন্দোলনকে দমানো যাবে না।” এমনকি আন্দোলন চলাকালীন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ায় অভিজিৎ দীপকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন। তবে এবারও তাঁর বক্তব্যে স্পষ্ট যে, তিনি সরাসরি কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় তুলছেন।










