সৌভিক মুখার্জী, কলকাতা: কুকুর যে কতটা ভয়ঙ্কর এবং আতঙ্কের হতে পারে তা কিছু কিছু ভিডিও না দেখলে নিজের চোখে বিশ্বাস করা কঠিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হরিয়ানার (Haryana) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একটি পোষ্য পিটবুল কুকুরের আক্রমণে ৬ মাসের এক দুধের শিশু রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ভিডিওতে দেখা যায়, শিশুটি এক মহিলার কোলে থাকলেও কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং টানতে টানতে নিয়ে যায় বাচ্চাটিকে।
কুকুরের আক্রমণে ভয়াবহ অবস্থা সদ্যোজাত শিশুর
ঘটনাটি হরিয়ানা সোনিপতের। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই মহিলা শিশুটিকে কোলে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তবে তখনই পাশের ফ্ল্যাট থেকে আচমকা ওই পিটবুল কুকুরটি ছুটে এসে তাঁদের উপর আক্রমণ করে। বিশেষ করে শিশুটির উপরেই আঘাত হানে পোষ্যটি। মহিলাটি শিশুকে বাঁচানোর চেষ্টা করলেও কুকুরটি তাঁকে কামড়ে ধরলে দু’জনই মাটিতে পড়ে যায়। এমনকি সদ্যোজাত ওই বাচ্চাটিকে রাস্তায় টানতে টানতে নিয়ে যায় কুকুরটি। অন্যরা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে রক্তাক্ত অবস্থা।
সূত্রের খবর, ওই শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রোহতকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণ রেখেছেন শিশুটিকে। যদিও এ বিষয়ে পুলিশের কাছে এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করেনি শিশুটির পরিবার। তবে এই ঘটনা স্থানীয়দের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁদের অভিযোগ, কুকুরের মালিকের অবহেলা এবং বাড়িতে এমন হিংস্র প্রজাতির কুকুর রাখার নিয়ম-কানুন আদৌ মানা হচ্ছিল কিনা তা তদন্ত করা প্রয়োজন।
Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.
Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.
Kid is severely injured, in hospital.
But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry,… pic.twitter.com/K2LSXf8tUK
— Ankur Singh (@AnkurSingh) September 17, 2026
আরও পড়ুন: আশা কর্মীরাও পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এরকম একই ধরনের ঘটনায় গত বছর দিল্লির বিনয় এনক্লেভে একটি পিটবুল কুকুরের আক্রমণে ছয় বছর বয়সী এক শিশু তাঁর ডান কানের একাংশ হারায় এবং শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত পায়। পরে ওই মামলায় কুকুরের মালিককে গ্রেফতার করা হয়। যদিও দেশের বিভিন্ন প্রান্তে এই পিটবুল কুকুরকে পোষ্য প্রাণী হিসাবে রাখা হলেও এর উপর সেরকম কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বাড়িতে এই ধরনের হিংস্র প্রজাতির কুকুর রাখার উপর বিধিনিষেধ আরোপ করেছে।










