অনন্যা সরকার, গুজরাট: পরীক্ষামূলক উড়ান সকলভাবে সম্পন্ন করলো প্রথম ভারতে তৈরি এয়ারবাস সি২৯৫ (Airbus C295)। এই সামরিক পরিবহন বিমানটি বুধবার (১০ জুন) গুজরাটের ভদোদরার ‘ফাইনাল অ্যাসেম্বলি লাইন’ থাকে সফলভাবে টেক অফ করে। ভারতে এয়ারবাস (Airbus) এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের (Tata Advanced systems Limited) যৌথ উদ্যোগে বিমানবাহিনীর জন্য মোট ৪০টি সি২৯৫ ট্রান্সপোর্ট প্লেন তৈরি করা হবে হবে বলে ঘোষণা করা হয়েছিল। এয়ারবাস সি২৯৫ হল তার মধ্যে প্রথম। এটি দেশের এরোস্পেস ও ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামের সাফল্যের একটি মাইলফলক স্পর্শ করেছে।
‘মেড ইন ইন্ডিয়া’ Airbus C295 এর প্রথম উড়ান সফল
এয়ারবাস ডিফেন্স একটি এক্স (X) বার্তায় ভারতীয় সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক ও ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। এছাড়া তারা ভারতের এরোস্পেসের ভবিষ্যৎ রচনা করছে বলেও জানায় টুইটে। এয়ারবাস এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের যৌথ প্রয়াসে নতুন এয়ারবাস সি২৯৫ তৈরি করা হয়েছে গুজরাটে। এরকম আরও ৩৯ টি এয়ারবাস তৈরির প্রক্রিয়া চলছে।
এয়ারবাস ডিফেন্স আরো জানায় যে, এয়ারবাস সি২৯৫-এর এই পরীক্ষামূলক উড্ডয়ন এয়ারক্রাফটটির উৎপাদন-পরবর্তী পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতে তৈরি হওয়া ৪০টি পরিবহন বিমানের মধ্যে প্রথম হওয়ায়, এটি এবছর ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ এয়ারবাস সি২৯৫ সরবরাহের কর্মসূচির উদ্দেশ্যকে সফল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্বারা প্রস্তাবিত ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) ভিশনের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে এয়ারবাস সি২৯৫ ইন্ডিয়া প্রোগ্রাম বেসরকারি কোম্পানি দ্বারা ভারতে তৈরি প্রথম সামরিক বিমান হিসেবে কাল সফলভাবে আকাশে ওড়ে।
সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই প্রোগ্রামের সাফল্য সম্ভব হয়েছে এয়ারবাস, টিএএসএল (TASL) এবং দেশজুড়ে বিমানের যন্ত্রাংশ তৈরিতে জড়িত ভারতীয় এমএসএমই (MSMI)-গুলির জন্য। এয়ারবাস সি-২৯৫ বিমানটিকে অ্যান-৩২ (AN-32) ট্রান্সপোর্ট প্লেনের বদলে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। নয়া ‘মেড ইন ইন্ডিয়া’ বিমানটি ৯,০০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে, ২৪টি স্ট্রেচার বহন করার সুবিধা রয়েছে এতে এবং এটি আন-৩২-এর সমান প্যারাট্রুপারদের পরিবহনও করতে পারে।










