বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার গুন্ডা দমন আইনের (Gunda Act) আওতায় মামলা দায়ের হল স্বয়ং বিজেপি (Bhartiya Janata Party) নেতার বিরুদ্ধে। জানা যাচ্ছে, উত্তর প্রদেশের বুলন্দশহরের ঔরঙ্গাবাদের প্রাক্তন বিজেপি চেয়ারম্যান রাজু লোধি এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে (Anti Social Activities Control Act) মামলা হয়েছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি নেতার বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করায় সোমবার সকালে, প্রতিবাদ জানাতে দেখা গেল স্থানীয় বিজেপি নেতৃত্বকে। আর এই ঘটনায় এবার সাসপেন্ড করা হল ঔরঙ্গাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমারকে।
বিজেপি নেতার বিরুদ্ধেই প্রয়োগ হল গুন্ডা দমন আইন
সম্প্রতি পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। তাছাড়াও অনেক আগে থেকেই পড়শি রাজ্য উত্তরপ্রদেশে কার্যকর রয়েছে এই বিশেষ আইন। আর সেই আইনের আওতায় এনে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে এসেছে উত্তরপ্রদেশ সরকার। তবে এবার যেন সেই আইনই বুমেরাং হয়ে গেল! রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের প্রাক্তন নগর পঞ্চায়েত বা চেয়ারম্যান ও বিজেপি নেতা রাজকুমার লোধি ওরফে রাজু লোধি এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু হওয়ায় স্থানীয়দের মধ্যে বেড়েছে ক্ষোভ।
যদিও এমন ঘটনায় স্থানীয় ওই বিজেপি নেতা জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। একেবারে ইচ্ছে করে অকারণে তাঁদের দুই ভাইয়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে বলেই দাবি জানান তিনি। ঘটনায় উত্তপ্ত হয়েছে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাজু লোধি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লোধি সম্প্রদায়ের মানুষজনও। এই ঘটনায় নাকি ইতিমধ্যেই পঞ্চায়েত বসানোর ডাক দিয়েছেন তাঁরা।
बुलंदशहर: भाजपा नेता और औरंगाबाद नगर पंचायत के पूर्व चैयरमेन राजू लोधी पर गुंडा एक्ट की कार्रवाई की गई है।
राजू लोधी आज मीडिया से रू-ब-रू हुए और कई गम्भीर आरोप लगाए।
एसएसपी ने इस मामले 2 बीट कांस्टेबल्स को सस्पेंड किया है।
आप भी सुनिए… pic.twitter.com/PwRVINHMQQ
— Shahnawaz(News24) (@Shahnawazreport) September 13, 2026
আরও পড়ুন: চোরাপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-র গুলিতে খতম বাংলাদেশি পাচারকারি
এদিকে, বিজেপি নেতা এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করায় ঔরঙ্গবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে বিবেক শর্মা ও জ্ঞানেন্দ্রর মতো কয়েকজন পুলিশ কর্মীকেও থানা থেকে বরখাস্ত করা হয়। জানা যাচ্ছে, মনোজ কুমারকে সাসপেন্ড করার পর ঔরঙ্গবাদ থানার নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর সুখবীর সিং। গোটা ঘটনায় স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।










