“গুন্ডা দমন আইনের অপব্যবহার হচ্ছে” রাজ্য সরকারকে হুঁশিয়ারি হাইকোর্টের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুন্ডা দমন আইনের (Anti Social Activities Control Act) অপব্যবহার হচ্ছে নির্বিচারে। সরকার কোনও ভাবেই এই আইনকে ইচ্ছেমতো প্রয়োগ করতে পারে না। অভিযোগ তুলে এমনটাই জানালো খোদ হাইকোর্ট (High Court On Gunda Act)। দায়ের হওয়া একটি নতুন মামলায় আদালত জানিয়েছে, এভাবে যে কাউকে গুন্ডা বানানো যায় না! একজন ব্যক্তিকে গুন্ডা ঘোষণা করার আগে সবদিক বিচার-বিশ্লেষণ করে নিতে হয়। এক কথায় বলাই যায়, গুন্ডা দমন আইনের প্রয়োগ নিয়ে আদালতে ধাক্কা খেলো বিজেপি সরকার!

গুন্ডা দমন আইন নিয়ে আদালতে ধাক্কা খেলো সরকার!

সম্প্রতি গুন্ডা দমন আইন নিয়ে দায়ের হওয়া একটি মামলায় এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থী জানান, শুধুমাত্র অতীতের অপরাধের জন্য যে কাউকে গুন্ডা বলা যায় না! এভাবে কাউকে পুরোপুরি যাচাই না করে গুন্ডা বলে ঘোষণা করা উচিত নয়। বলাই বাহুল্য, সংশ্লিষ্ট এই মামলাটি উত্তর প্রদেশের গোন্ডা জেলার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সাদিক আলি নামক এক ব্যক্তির বিরুদ্ধে গুন্ডা দমন আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছিল পুলিশ।

জানা যায়, সাদিক আলি নামক ওই ব্যক্তিকে ছয় মাসের জন্য বহিষ্কার করার নির্দেশ জারি করেছিল জেলা ম্যাজিস্ট্রেট। এবার সেই নির্দেশই পুরোপুরি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই নির্দেশ জারি করার আগে ম্যাজিস্ট্রেটের সতর্ক হওয়া উচিত ছিল। একই সাথে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে গুন্ডা দমন আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

আরও পড়ুন: আর ১ নম্বর নন সচিন, পাকিস্তানের হারের ম্যাচে তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন রুট

জানা গিয়েছে, গত 12 মে, উত্তরপ্রদেশের জেলা ম্যাজিস্ট্রেটের তরফে সাদিক আলিকে বহিষ্কারের নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশেই তাঁর বিরুদ্ধে 2010 ও 2020 সালের দুটি মামলার উল্লেখ করে তাঁকে গুন্ডা দমন আইনের অধীনে নিয়ে আসা হয়। এবার সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট জানিয়ে দিল, অতীতের অপরাধের ভিত্তিতে কাউকে গুন্ডা ঘোষণা করা যায় না। শুধু তাই নয় আদালত সমস্ত দিক খতিয়ে দেখে জানতে পারে 2010 সালে ওই মামলায় সাদিককে 2017 সালে আদালত নির্দোষ বলে ঘোষণা করেছিল। এছাড়াও 2020 সালের মামলার জন্য কারও বিরুদ্ধে ছয় বছর পর এই আইন প্রয়োগ করা যায় না বলেই জানিয়ে দেয় হাইকোর্ট।