বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে ধবলধোলাই করে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড। তবে পাক বাহিনীকে চুনকাম করার সাথে সাথে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) এক বিশ্বরেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন লাল বলের ক্রিকেটে বর্তমানে রাজা হিসেবে পরিচিত জো রুট (Joe Root)। পাকিস্তান ব্রিগেডের বিরুদ্ধে 62 রানে অপরাজিত থেকে দলকে জেতানোর সাথে সাথে টেস্টে হাফ সেঞ্চুরির দিক থেকে ক্রিকেটের ভগবান সচিনকে পেছনে ফেললেন তিনি।
আর এক নম্বরে রইলেন না সচিন
প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল ইংল্যান্ড। তাই হিসেব মতো পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল ইংলিশ বাহিনী। সেই ম্যাচেও নিজেদের মান রক্ষা করতে পারল না ইসলামাবাদ। পাকিস্তান ব্রিগেডকে একেবারে ধসিয়ে 8 উইকেটে তৃতীয় টেস্টও জিতে নিলো ইংল্যান্ড। আর সেই জয়ে বড় অবদান রাখলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
এদিন, পাকিস্তানকে হারাতে 39 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলে দলের লক্ষ্য স্পর্শ করে ফেলেন তিনি। আর তাতেই জিতে যায় ইংলিশ ব্রিগেড। আর এই জয়ের সাথে সাথেই ভারতের মাস্টার ব্লাস্টার সচিনের টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরির রেকর্ড ছাপিয়ে গেলেন রুট। এদিন টেস্টে নিজের 69 তম হাফ সেঞ্চুরি করার সাথে সাথেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: বাবার সাথে বেচেছেন দুধ, ছাড়েন কুস্তিও! সেই ছেলেই ভারতকে সোনা জেতানোর পথে
বলাই বাহুল্য, এতদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 68টি হাফ সেঞ্চুরি করে যৌথভাবে বিশ্বের এক নম্বর স্থান দখল করে রেখেছিলেন সচিন ও রুট। এবার সেই জায়গা থেকে দুই নম্বরে নেমে আসতে হল ভারতীয় ক্রিকেটের ভগবানকে। সচিনের পরেই তালিকায় রয়েছেন শিবনারায়ণ চন্দরপল। তিনি অবশ্য আন্তর্জাতিক টেস্টে 66টি হাফ সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। তবে এদিন রুট 69 তম হাফ সেঞ্চুরি করার পাশাপাশি যে খেলা দেখালেন তা আতঙ্ক হিসেবেই মনে থেকে যাবে পাকিস্তানের!










