আরও উন্নত ও আরামদায়ক, ১০০ শতাব্দী এক্সপ্রেসের ভোল বদলে দিচ্ছে রেল

Published:

Shatabdi Express Indian Railways

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। এবার থেকে প্রিমিয়াম ট্রেনে যাত্রার অভিজ্ঞতা হবে আরও আরামদায়ক ও সুন্দর। এর কারণ রেলের (Indian Railways) তরফে মেগা পরিকল্পনা করা হয়েছে যার প্রভাব পড়বে সরাসরি রেল যাত্রীদের ওপর। রেলের তরফে আগামী দিনে ১০০টি ট্রেনের খোলনলচে বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যাতে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও কয়েকগুণ বেড়ে যাবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

১০০টি ট্রেনের রূপ বদলে দিতে চলেছে ভারতীয় রেল

জানা গিয়েছে, ভারতীয় রেল প্রায় ১০০টি শতাব্দী এবং জন শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) আধুনিকীকরণ করছে। যাত্রীদের আরও আরামদায়ক ও আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য আসন, শৌচাগার, চার্জিং পোর্ট এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করা হবে বলে খবর। রেল কর্তৃপক্ষ আসনগুলোকে আরও আরামদায়ক করার দিকে মনোযোগ দিচ্ছে। নতুন কুশন, উন্নত মানের কাপড় এবং আরামদায়ক নকশা দীর্ঘ যাত্রার ক্লান্তি কমাতে সাহায্য করবে। এছাড়াও ট্রেনে বিমানের মতো আরও বেশি লেগ স্পেসের ব্যবস্থাও করা হবে। অর্থাৎ ট্রেনে মিলতে চলেছে বিমানের মতো সুবিধা।

উন্নত টয়লেট থেকে চার্জিং ব্যবস্থা থাকবে

ট্রেনের শৌচাগারগুলো সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করা হবে, যার মধ্যে নতুন ফ্লাশ সিস্টেম, আরও পরিষ্কার ওয়াশবেসিন এবং উন্নত নিষ্কাশন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে, যা যাত্রীদের জন্য আরও ভালো স্বাস্থ্যকর অভিজ্ঞতা প্রদান করবে। ট্রেনে উঠে প্রায়শই টয়লেটের বেহাল অবস্থা সকল যাত্রীদের মুড খারাপ করে দেয়। সে বন্দে ভারত হোক বা জন শতাব্দী, কিছু যাত্রী থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে তা জানেন না। যাইহোক, এবার সেই সমস্যারও সমাধান করতে চলেছে রেল বলে খবর।

আরও পড়ুনঃ দেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি, নয়া ইতিহাস গড়ল ভারত

প্রতিটি আসনের কাছে চার্জিং পোর্ট স্থাপন করা হবে, যাতে যাত্রীরা সহজেই তাদের ফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করতে পারেন। এটি একটি বড় সুবিধা হবে, বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য। ট্রেনগুলিতে সিসিটিভি ক্যামেরা ও ডিজিটাল তথ্য ব্যবস্থা উন্নত করা হবে। এর ফলে নিরাপত্তা বাড়বে এবং যাত্রীরা স্টেশন, সময়সূচী ও অন্যান্য তথ্য সম্পর্কে রিয়েল-টাইম সম্পর্কে জানতে পারবেন। নিরাপত্তা ও ব্যবহার-সুবিধা উভয়ই বাড়ানোর জন্য দরজার তালা ও কার্যপ্রণালী উন্নত করা হবে। এর ফলে ট্রেনে এন্ট্রি ও এক্সিটও সহজতর হবে।