আফ্রিকায় মেড ইন ইন্ডিয়ার দাপট, মোজাম্বিকে রেল ইঞ্জিন পাঠাল ভারত

Published:

Make In India Locomotives

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লোকোমোটিভ (Make In India Locomotives) উৎপাদন এবং রপ্তানিতে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উত্তোলিত হল ভারতের পতাকা! হ্যাঁ, বেনারস লোকোমোটিভ ওয়ার্কসের হাত ধরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেনের লোকোমোটিভগুলি পাঠানো হচ্ছে মোজাম্বিকান রেলওয়েকে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এক বিশেষ চুক্তির অধীনে নতুন করে আরও একটি রেল ইঞ্জিন বা লোকোমোটিভ পাচ্ছে মোজাম্বিক।

রাইটস লিমিটেডের হাত ধরে মোজাম্বিকে পৌঁছে যাচ্ছে লোকোমোটিভগুলি

BLW এর হাত ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হওয়া 3300 হর্স পাওয়ার ক্ষমতাযুক্ত এসি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভগুলি পৌঁছে যাচ্ছে মোজাম্বিকে। এক বিশেষ চুক্তির অধীনে এর আগে গত ফেব্রুয়ারি মাসে লোকোমোটিভের দশম ইউনিট পাঠানো হয়েছিল মোজাম্বিকান রেলওয়েকে। তারপর এবার আরও একটি লোকোমোটিভ পাচ্ছে মোজাম্বিক।

ডিডি নিউজের রিপোর্ট অনুযায়ী, লোকোমোটিভ উৎপাদন এবং রপ্তানি চুক্তির অধীনে দক্ষিণ পূর্ব আফ্রিকার এই দেশটিতে লোকোমোটিভগুলি সরবরাহ করছে রাইটস লিমিটেড। বলাই বাহুল্য, এর আগে বিশেষ চুক্তির অধীনে প্রথম দুটি লোকোমোটিভ পাঠানো হয়েছিল 2025 এর জুন মাসে। এরপর তৃতীয় ইউনিট পাঠানো হয় সেপ্টেম্বরে, চতুর্থটি যায় অক্টোবর এবং পঞ্চম লোকোমোটিভ পাঠানো হয় গত বছরের 12 ডিসেম্বর।

এরপর একে একে মোজাম্বিকে ষষ্ঠ লোকোমোটিভ পাঠানো হয়েছিল 15 ডিসেম্বর, সপ্তম লোকোমোটিভ গিয়েছিল গত জানুয়ারির 8 তারিখ, অষ্টমটি 2026 এর 23 জানুয়ারি, 9 নম্বরটি 17 ফেব্রুয়ারি। এরপর বাকি থেকে যাওয়া 10 নম্বর লোকোমোটিভ পাঠানো হয়েছে 21 ফেব্রুয়ারি। এবার নতুন চুক্তির অধীনে আরও একটি লোকোমোটিভ যাচ্ছে আফ্রিকার দেশটিতে। এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক।

অবশ্যই পড়ুন: কেন্দ্রের ২% DA বৃদ্ধিতে কতটা বেতন বাড়ল কর্মীদের? দেখে নিন হিসেব

উল্লেখ্য, বারাণসীতে অবস্থিত ভারতীয় রেলের উৎপাদন ইউনিট BLW তে নির্মিত বিভিন্ন লোকোমোটিগুলি 3300 হর্সপাওয়ার যুক্ত। রেলমন্ত্রক সূত্রে খবর, এই লোকোমোটিভগুলি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে। যেহেতু বাইরের দেশে এই লোকোমোটিভ গুলি চলবে তাই এতে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া রয়েছে। একই সাথে এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, রেফ্রিজারেটর, হট প্লেট, মোবাইল হোল্ডার, চালকের বসার জন্য আরামদায়ক সিট, অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থা ও আধুনিক কেবিন।