কেন্দ্রের ২% DA বৃদ্ধিতে কতটা বেতন বাড়ল কর্মীদের? দেখে নিন হিসেব

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অবশেষে মহার্ঘ ভাতা (Dearness allowance) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধি করছে সরকার। সরকার মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির মঞ্জুরি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ উভয়ই বৃদ্ধির ফলে সরকারি কোষাগারের উপর বার্ষিক মোট ৬,৭৯১.২৪ কোটি টাকার বোঝা পড়বে। যদিও এখন আরও একটা প্রশ্ন বারবার উঠছে, এই DA বৃদ্ধির ফলে সকলের বেতন কতটা বাড়বে? আজকের এই প্রতিবেদনে সে বিষয়টি নিয়েই আলোচনা হবে।

কতটা বাড়বে বেতন?

মূল বেতন বা পেনশনের বর্তমান ৫৮ শতাংশ হারের উপর এই ২ শতাংশ বৃদ্ধি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রাখার জন্য করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা এখন ৬০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর-এর এই অতিরিক্ত কিস্তি ১ জানুয়ারি, ২০২৬ থেকে প্রদান করা হবে। অর্থাৎ একসঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সকলে। যদি কোনো কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা হয়, তবে তিনি আগে ৫৮% হারে ১৭,৪০০ টাকা মহার্ঘ ভাতা পেতেন। কিন্তু, মহার্ঘ ভাতা বাড়ার ফলে তিনি এখন ৬০% হারে ১৮,০০০ টাকা পাবেন। এর মানে হলো, ৩০,০০০ টাকা মূল বেতনের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০ টাকা করে বাড়বে।

আরও পড়ুনঃ বাড়তে পারে দাম! ১টা কিনলে আরেকটা স্টক সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এই সংস্থা, LIC নয় কিন্তু

একইভাবে, যদি কারও মূল বেতন ২০,০০০ টাকা হয়, তবে তিনি বর্তমানে ৫৮% হারে মহার্ঘ ভাতা হিসাবে ১১,৬০০ টাকা পাচ্ছিলেন। তবে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর, তিনি ৬০% হারে ১২,০০০ টাকা পাবেন। এর মানে হল, মহার্ঘ ভাতা প্রতি মাসে ৪০০ টাকা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন তাঁদের এপ্রিল মাসের বেতন পাবেন, তখন তাঁর বেতনের সাথে তিন মাসের বর্ধিত ৬ শতাংশ ডিএ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, এপ্রিল মাসের জন্য অতিরিক্ত ২ শতাংশ ডিএ-ও বেতনের সাথে যুক্ত হবে। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে বেশ মোটা অঙ্কের বেতন সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হবে।

ডিএ কীভাবে গণনা করা হয়?

সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক – শিল্প শ্রমিক (AICPI-IW)-এর ১২ মাসের গড় মানের উপর ভিত্তি করে ডিএ (DA) গণনা করা হয়। জানুয়ারি ২০২৬-এর ডিএ বৃদ্ধিতে জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের গড় মান বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য যে, সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধির ঘোষণা করে, সাধারণত হোলি বা দিওয়ালির মতো উৎসবের সময়। তবে, এবারের অপেক্ষা এক মাসেরও বেশি দীর্ঘ হয়েছে।