৩ বছরে প্রথম, ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী, রয়েছে বড় উদ্দেশ্য

Published:

Pakistan Minister India Tour

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাহলে কি পাকিস্তানের (Pakistan) সাথে ভারতের সমস্ত ঝামেলায় দাড়ি পড়তে চলেছে? প্রকাশ্যে আসা এক খবরে বেড়েছে জল্পনা। জানা যাচ্ছে, আগামী 20 থেকে 22 নভেম্বর পর্যন্ত নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভায় যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। যা খবর, পশ্চিমের দেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক দিল্লির বিশেষ সম্মেলনে যোগ দেবেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রক প্রতিনিধি হিসেবে তাঁর নাম ঘোষণা করে দিয়েছে।

তিন বছরে এই প্রথম ভারতে আসবেন কোনও পাক মন্ত্রী

তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভারতে আসতে চলেছেন পাকিস্তান সরকারের কোনও মন্ত্রী। এর আগে শেষবারের মতো 2023 সালের মে মাসে, গোয়ায় অনুষ্ঠিত SCO বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে এসেছিলেন। তবে এরপর থেকে নানান কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে উচ্চ পর্যায়ের সফর বন্ধ ছিল দুই দেশের।

রিপোর্ট অনুযায়ী, এবছর পাকিস্তানের মন্ত্রীর ভারত সফরের নেপথ্যে মূল কারণ SCO সভ্যতাগত সংলাপ। আসলে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে  সদস্য দেশগুলির মধ্যে সভ্যতা, সংস্কৃতি, পারস্পরিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারত এই উদ্যোগে SCO-র সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েনি পাকিস্তানও।

আরও পড়ুন: নিজের ৪৯ বছরের সঙ্গীকে প্রকাশ্যে আনলেন সচিন তেন্ডুলকর

উল্লেখ্য, গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে অন্য খাতে বয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে একদিক থেকে বন্ধ হয়েছে সমস্ত রকমের বাণিজ্য, অন্যদিকে পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়া দিল্লি। বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দুই দেশের মুখ দেখাদেখি প্রায় বন্ধ! সেই পরিস্থিতিতেও SCO এর মতো বহুপাক্ষিক মঞ্চে দুই দেশের যোগাযোগ বজায় রয়েছে।

আরওIndiaPakistan
google button