আরও শক্তি বাড়াল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ভ্রূকুটি, আগামীকালের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: আবারও বাংলায় ভারী বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের কারণে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আজ রবিবার দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রূপে অবস্থানরত আবহাওয়া ব্যবস্থাটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ কি বৃষ্টি হবে? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)? চলুন জেনে নিই।

রবিবার বৃষ্টির সম্ভাবনা বাংলায়?

IMD জানিয়েছে, সাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপটি আগামী ১৭ নভেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে তীব্র হয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও আজ রবিবার সন্ধে থেকে রাতের মধ্যে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের ওপর শুষ্ক থাকবে আবহাওয়া।

আগামীকালের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই, ঠান্ডা ভাব থাকবে। তবে ১৮ নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে দক্ষিণবঙ্গের হিমেল ভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি-র মতে, কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পুরুলিয়ায় গড়ে উঠবে প্রতিরক্ষা ইউনিট, বাংলায় ৩০০০ কোটি বিনিয়োগের ঘোষণা জুপিটার ওয়াগনের

আজ রবিবার পশ্চিমবঙ্গের শীতলতম স্থান ছিল দার্জিলিং, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও আগামীকাল থেকে পারদ উর্দ্ধমুখী থাকতে পারে দিনের বেলায়।

google button