“ওরা ইংরেজিতে কথা বলছে কেন?” ভারতকে ছোট করতে গিয়ে হাসির খোরাক পাক জেনারেল!

Published:

Pakistan General On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 7 মে, অপারেশন সিঁদুরের এক বছর পূর্ণ হয়েছে (Pakistan On India)। আর সেই বর্ষপূর্তি উপলক্ষ্যে রায়পুরে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সেনাদের গৌরবময় ও সাহসী পদক্ষেপের কথা স্মরণ করিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। এদিন পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ঘাই এও বলেছিলেন, “অপারেশন সিঁদুর শেষ হয়নি। এ তো কেবল শুরু.. সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।” ভারতীয় সেনার সেই সাংবাদিক বৈঠকের পর এবার প্রতিক্রিয়া জানল পাকিস্তান। তবে ভারতীয় সেনার বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজেই হাসির খোরাক হলেন পাক সেনাবাহিনীর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

ভারতকে উদ্দেশ্য করে আজব প্রতিক্রিয়া পাক জেনারেলের

গত বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যের কথা স্মরণ করিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাজীব বাবু। এদিনই তিনি পাকিস্তানের সমস্ত সন্ত্রাসীদের উদ্দেশ্যে একেবারে কড়া ভাষায় জানিয়ে দেন, ভারতের অপারেশন সিঁদুর শেষ হয়নি.. এই অভিযান আজও চলছে। আর সেই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী যা জানালেন তাতে ফের হাসির খোরাক হল পাকিস্তান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে প্রথমেই তিনি বলেন, “তাঁরা কেন ইংরেজিতে কথা বলছে? আপনারা কি পুরো বিশ্বকে ঘটনাটা জানাতে চান?” পাকিস্তানি জেনারেলের একেবারে শিশুসুলভ বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে! তাঁর এমন বক্তব্যের ভিডিও নেট দুনিয়ায় দেখামাত্রই নিজেদের মনে জমে থাকা ক্ষোভ জাহির করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ভাইরাল ভিডিওটি নিয়ে দেদার ট্রোল করছেন পাকিস্তানকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি দেখার পর এক নেট নাগরিক লিখেছেন, “আপনি বুঝতে পারছেন না কেন? আপনি তো হোয়াটসঅ্যাপের চাচার মত কথা বলছেন?”

 

অবশ্যই পড়ুন: নিষিদ্ধ হওয়া খেলোয়াড়কে অধিনায়ক করছে বোর্ড

উল্লেখ্য, গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বুকে দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা। তাতে মৃত্যু হয় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি। যার জেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে যুদ্ধবিরতির অনুরোধ করে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর তরফে সেই পুরনো কথা স্মরণ করাতেই এক প্রকার লজ্জায় পড়ে গিয়েছে পাকিস্তান!