বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর পাঁচেক আগের ঘটনা (Banned Player To Become Captain)। এক নিয়ম লঙ্ঘনের কারণে নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। এবার সেই ক্রিকেটারকেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার কথা ভাবছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। হ্যাঁ একাধিক রিপোর্ট অনুযায়ী, তারকা ক্রিকেটার কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হতে পারে। এ নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে দেশের ক্রিকেট বোর্ড!
কেন কুশল মেন্ডিসকেই অধিনায়ক করার ভাবনা?
দ্য সানডে টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের জন্য একজন দক্ষ নেতা খুঁজতে চাইছে সে দেশের ক্রিকেট বোর্ড। আর এই মুহূর্তে পারফরমেন্সের দিক থেকে সকলের নজর কেড়েছেন কুশল। হয়তো সে কারণেই এক সময় নিষিদ্ধ করা প্লেয়ারকে এবার উপহারস্বরূপ অধিনায়কের পদ দিতে চাইছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এই মুহূর্তে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। তাঁকে তাঁর পদ থেকে সরাচ্ছে না প্রতিবেশী দেশটির ক্রিকেট বোর্ড। আসলে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে অধিনায়ক বদল করতে চাইছে শ্রীলঙ্কা। এর প্রধান উদ্দেশ্য, ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে দলকে চাঙ্গা করে তোলা। আর সে কারণেই দলের নেতা হিসেবে যোগ্য মনে করা হচ্ছে কুশল মেন্ডিসকে।
অবশ্যই পড়ুন: ISL পয়েন্ট তালিকার মগডালে ইস্টবেঙ্গল, শিরোপা জিততে বাগানের সাথে জোর লড়াই
উল্লেখ্য, 2021 সালে ইংল্যান্ড সিরিজ চলাকালীন কোভিড 19 প্রটোকলের লঙ্ঘন করেছিলেন কুশল মেন্ডিস। যার কারণে তাঁকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে তিনি একা নন, সমগোত্রীয় কারণে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল নিরোশানা ডিকওয়েলা এবং দানুশকা গুনতিলাকাকেও। এই তিন প্লেয়ারকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কার বোর্ড।










