সহেলি মিত্র, কলকাতাঃ নতুন এক মাইলফলক অর্জন করল দক্ষিণ রেলওয়ে (Southern Railway zone)। পাত্তুক্কোট্টাই এবং কারাইকুডির মধ্যে শেষ ৭১ রুট কিলোমিটার (আরকেএম) অংশে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। আর এরইসঙ্গে দক্ষিণ রেলওয়ে এই জোনে তার ব্রডগেজ নেটওয়ার্কের ৫,০৬৮ আরকেএম অংশের ১০০ ভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে।
নতুন মাইলফলক অর্জন দক্ষিণ রেলের
দক্ষিণ রেলওয়ের প্রধান গণেশ বুধবার নবনির্মিত পাত্তুক্কোট্টাই-কারাইলক্কুডি সেকশনের পরিদর্শন সম্পন্ন করেছেন। এদিকে সম্পূর্ণ ৫,০৬৮ আরকেএম ব্রডগেজ নেটওয়ার্ক এখন বিদ্যুতায়িত হওয়ায়, সাউদার্ন রেলওয়ে এখন ট্র্যাকশন পরিবর্তনের প্রয়োজন ছাড়াই এই জোনে নির্বিঘ্নে বৈদ্যুতিক ট্রেন চলাচল করতে পারবে। উপকৃত হবেন যাত্রীরাও।
আরও পড়ুনঃ সাঁতরাগাছি ও বর্ধমান থেকে বাতিল দুটি গুরুত্বপূর্ণ ট্রেন! তালিকা দিল রেল
উপকৃত হবেন রেল যাত্রীরা
সম্পূর্ণ বিদ্যুতায়ন রেলের পরিচালন ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করবে, লোকোমোটিভের ব্যবহার উন্নত করবে এবং আরও নির্ভরযোগ্য ও কার্যকর ট্রেন পরিষেবা প্রদানে অবদান রাখবে। এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ট্রেনের দ্রুততর চলাচলেও সহায়তা করবে, সাউদার্ন রেলওয়ের এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে।
Southern Railway’s Broad Gauge Network is now 100% electrified, marking a major milestone towards cleaner and more efficient rail travel.#RailElectrification pic.twitter.com/di67gOQdhS
— Ministry of Railways (@RailMinIndia) September 10, 2026
১৯৩১ সালের ১১ই মে সাউদার্ন রেলওয়ে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু করে। আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, ১৯৬৮ সালে মাদ্রাজ বিচ-তাম্বারাম সেকশনে ২৫ কেভি এসি বিদ্যুতায়ন চালু করা হয়, যা এই অঞ্চলের বিদ্যুতায়িত রেল নেটওয়ার্ককে আরও প্রসারিত করে। সম্পূর্ণ ৫,০৬৮ আরকেএম ব্রডগেজ নেটওয়ার্ক এখন বিদ্যুতায়িত হওয়ায়, সাউদার্ন রেলওয়ে এখন ট্র্যাকশন পরিবর্তনের প্রয়োজন ছাড়াই এই জোনে নির্বিঘ্নে বৈদ্যুতিক ট্রেন চলাচল করতে পারবে।










