ইরানে যাবেন না, পর্যটকদের জন্য সতর্কতা জারি ভারতের, দেশ ছাড়ারও নিদান

Published:

India–Iran Relations

সৌভিক মুখার্জী, কলকাতা: ইরানের আকাশসীমায় অনিশ্চয়তা আর আঞ্চলিক উত্তেজনার (Middle East War) কথা মাথায় রেখে এবার ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করে ফেলল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস (India–Iran Relations)। ভারত ও ইরানের মধ্যে কিছু বিমান পরিষেবা পুনরায় শুরু হওয়ার খবরের মাঝেই কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, আকাশপথ কিংবা জলপথ, কোনও ভাবেই যেন ভারতীয়রা এখন আর ইরান ভ্রমণ না করে।

কেন এই সতর্কতা?

ভারতীয় দূতাবাসের তরফ থেকে স্পষ্ট জানা হয়েছে, ইরানের আকাশসীমায় বিধিনিষেধ তার আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে দিনের পর দিন অনিশ্চয়তা বাড়ছে। কিন্তু কিছু বিমান চলাচলের খবর মিলেছে। তবুও নিরাপত্তার খাতিরে ভারতীয়দের ইরান সফর থেকে বিরত থাকার জন্যই পরামর্শ দেওয়া হয়েছে।

এমনকি যে সমস্ত ভারতীয় বর্তমানে ইরানে রয়েছে, তাদেরকে দ্রুত দেশ ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয়রা যেন দূতাবাসের সঙ্গে সমন্বয় বজায় রেখেই নির্দিষ্ট স্থল সীমান্তপথ দিয়ে নিরাপদে ভারতে ফিরে আসে। এছাড়াও জরুরী প্রয়োজনে যে কোনও সহায়তার জন্য দূতাবাসের তরফ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডি প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল— +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২ এবং +৯৮৯৯৩২১৭৯৩৫৯। পাশাপাশি ইমেইল আইডি— cons.tehran@mea.gov.in।

Image

আরও পড়ুন: ২% DA বাড়ায় মিলবে মাত্র ৩৬০ টাকা, মূল্যবৃদ্ধির বাজারে আদৌ স্বস্তি পাবেন কর্মীরা?

বলে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনি সহ শীর্ষ কম্যান্ডারের মৃত্যু হয়। আর সেখান থেকেই এই রক্তক্ষয়ী সংঘাত। এর পাল্টায় ইরানও আক্রমণ শুরু করে এবং গোটা মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। যার কারণে গোটা বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর সময় আনুমানিক ৯০০০ ভারতীয় ইরানে ছিলেন। আর এই পর্যন্ত ১৮০০ জন নিরাপদে দেশে ফিরে এসেছেন।