বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 হাজার টাকা বেতন পাওনা ছিল। বারবার বলা সত্বেও দিচ্ছিলেন না মালিক। কর্মক্ষেত্র নাকি বারবার অপমানিত হতে হয়েছিল, আর সেই ক্ষোভ থেকেই এবার গুজরাতের (Gujarat) সুরাতের একটি টেক্সটাইল মার্কেটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ (Surat Fire) উঠল ওই কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের জেরে 24 কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই প্রাক্তন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বকেয়া বেতন না পেয়ে ধ্বংসযজ্ঞ চালালেন প্রাক্তন কর্মী!
ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতের সারোলি এলাকার শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেটে। গত 9 সেপ্টেম্বর গভীর রাতে, ওই মার্কেটের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতেও। তাতেই পুড়ে ছাই হয়ে যায় একাধিক কাপড়, বিভিন্ন কাপড়ের পার্সেল সহ অসংখ্য টেক্সটাইল পণ্য। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় 17টি দোকানের অন্তত 24 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি।
গোটা ঘটনার তদন্তে নেমে ওই মার্কেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর সেই ফুটেজেই পুলিশ দেখতে পায় মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তি মার্কেটের ভেতরে ঢুকেছিলেন। এরপরই আরেকটি ফুটেজে ওই ব্যক্তিকে মার্কেটের ভেতরে ঢুকে একটি কাপড়ের পার্সেলে তরল পদার্থ ছড়িয়ে আগুন লাগাতে দেখা যায়। আর এই সিসিটিভি ফুটেজ থেকেই প্রযুক্তিগত নজরদারি চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। আর তারপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত 33 বছর বয়সী বিনোদ সালভেকে।
સુરત બ્રેકિંગ: શ્યામ સંગીની ટેક્સટાઇલ માર્કેટમાં આગ લગાવવાના આરોપીનું પોલીસ દ્વારા ઘટનાસ્થળે રી-કન્સ્ટ્રક્શન કરાયું. સારોલી પોલીસ અને ક્રાઈમ બ્રાન્ચે આરોપીને છઠ્ઠા માળે લઈ જઈ આગ કેવી રીતે લગાવી તેની તપાસ કરી. પગારના ₹10 હજાર લેવાના મુદ્દે આગ લગાવ્યાનું તપાસમાં સામે આવ્યું.… pic.twitter.com/30D8iEaV8H
— Benefit News 24 (@BenefitNews24) September 22, 2026
আরও পড়ুন: ভারতের এক সিদ্ধান্তে ১০ বিলিয়ন রুপির ক্ষতি হল নেপালের, রেহাই পেতে মরিয়া বালেন সরকার
খোঁজখবর নিয়ে জানা গেল, ওই অভিযুক্ত মহারাষ্ট্রের ধুলে এলাকার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকেই হনুমান প্রসাদ জাওয়ারের একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন তিনি। তাঁর মাসিক বেতন ছিল 30 হাজার টাকা। ওই অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, নানাভাবে কর্ম ক্ষেত্রে তাঁকে সকলের সামনে অপমান করতো মালিক। সে কারণেই রাগে নিজে থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। তবে চাকরি ছাড়ার সময় 10 হাজার টাকা বেতন বাকি ছিল তাঁর। সেই টাকা দিচ্ছিলেন না মালিক পক্ষ। তাই অপমানের প্রতিশোধ নিতে এবং বকেয়া অর্থ না দেওয়ার কারণে স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে তেল কিনে নিয়ে অধিক রাতে ওই মার্কেটে ঢুকে আগুন লাগিয়ে দেন বিনোদ। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চাকরি ছাড়ার সময় ওই ব্যক্তিকে সমস্ত বেতন দিয়ে দেওয়া হয়েছিল। কাজেই গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।










