তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত ১৬, আহত ৬

Published:

Tamilnadu Fire Blast

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটের আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধুনগর (Tamilnadu Fire Blast)। রবিবার বিকেল হতেই এই জেলার কাত্তানরপট্টি গ্রামের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 16 জনের। এছাড়াও এখনও পর্যন্ত 6 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল।

কীভাবে ঘটলো এমন দুর্ঘটনা?

PTI সূত্রে খবর, রবিবার বিকেলের দিকে কাত্তানরপট্টি গ্রামের একটি বাজি কারখানায় আচমকাই আগুন ধরে যায়। আর সেই অগ্নিসংযোগের কারণেই পরবর্তীতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার মধ্যে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন কর্মী। পরবর্তীতে 16 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, প্রাথমিকভাবে ওই কারখানার মধ্যে থেকে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাছাড়াও গুরুতরভাবে আহত 6 জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আবার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

অবশ্যই পড়ুন: ঝাড়গ্রামে রাস্তার ধার থেকে ঝালমুড়ি কিনে খেলেন মোদী, টাকাও দিলেন দোকানদারকে

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কীভাবে আগুন লাগল ওই কারখানায়? এ নিয়ে পুলিশের অনুমান, বাজি তৈরির সময় কোনও রাসায়নিকের সংমিশ্রণে বা ঘর্ষণের কারণে আগুনের ফুলকি তৈরি হয়েছিল। পরবর্তীতে ওই আগুনের ফুলকি বারুদের সংস্পর্শে এলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণের ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে স্থানীয় প্রশাসনের তরফে মৃতদের সনাক্ত করার কাজ চলছে। একই সাথে প্রশাসনের তরফে স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলাই যায়, ভোটের আগে তামিলনাড়ুতে বিস্ফোরণের ঘটনায় ভীত সন্ত্রস্ত সে রাজ্যের অনেকেই।

আরওTamil Nadu