৭ মাস ধরে পাকিস্তানে আটকে রাখা হয়েছে ৬ জন ভারতীয় নাবিককে, দেওয়া হচ্ছে না খাবারও!

Published:

Indian Sailors

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে দীর্ঘ সাত মাস ধরে আটকে রয়েছেন 6 জন ভারতীয় নাবিককে (Indian Sailors)। জানা যাচ্ছে, পাকিস্তানের (Pakistan) করাচি বন্দরে আজ থেকে প্রায় 7 মাস আগে নোঙর করেছিল একটি জাহাজ। সেই জাহাজের ভেতরে কোনও রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই মাসের পর মাস আটকে রয়েছেন 6 জন ভারতীয় নাগরিক। এও জানা গিয়েছে, প্রত্যেক 15 দিন অন্তর একবার করে পরিবারের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন তাঁরা। তাহলে কি এই ভারতীয়দের আটকে রেখেছে পাকিস্তান?

ভারতীয়দের আটকে রেখেছে পাকিস্তান?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইরানের শিপিং কোম্পানি এবং করাচি বন্দর কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ বিরোধের কারণে পাকিস্তানের সংশ্লিষ্ট বন্দরেই আটকে রয়েছে জাহাজটি। যার ফলে দেশে ফিরতে পারছেন না জাহাজে থাকা ভারতীয়রা। জানা গিয়েছে, ওই জাহাজে 6 জন ভারতীয়র মধ্যে রয়েছেন প্রয়াগরাজের বাসিন্দা বিনীত কিশোর মিশ্রও। তিনি জাহাজটির চিফ অফিসার হিসেবে কর্মরত।

বিনীতের পরিবারের অভিযোগ, পাকিস্তানে আটকে থাকা জাহাজটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সাথে ওই জাহাজে থাকা ভারতীয় নাবিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে বন্দর কর্তৃপক্ষ! ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিবাদ যখন বন্দর কর্তৃপক্ষ এবং ইরানের সংস্থার মধ্যে তাহলে তার দায় কেন ভোগ করতে হবে ভারতের নাগরিকদের?

পাকিস্তানে আটকে থাকা ভারতীয়দের পরিবারগুলির আরও অভিযোগ, করাচি বন্দরে আটকে থাকা জাহাজটিতে বিদ্যুৎ থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক কানেকশন পর্যন্ত নেই। যার ফলে প্রিয়জনদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না তাঁরা। এমনকি সেখানে ভারতীয় নাগরিকদের ঠিকমতো খেতেও দেওয়া হচ্ছে না। জাহাজটির চিফ অফিসার বিনীতের পরিবার জানিয়েছে, ইরানের সংস্থার সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছে বিনীতের। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের ওই বন্দর থেকে ফিরে আসার অনুমতি পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন: হাসিনার দেশত্যাগের ভিডিও করেন, বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু সেই প্রাক্তন সেনা অফিসারের

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে বিনীতদের ফিরিয়ে আনতে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে তাঁর পরিবার।দূতাবাসের কর্মীদের উদ্দেশ্যে নাকি চিঠিও লিখেছিলেন তাঁরা। তবে দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় এবার দিল্লিতে পৌঁছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাহায্যের আবেদন জানাতে চলেছে ওই পরিবারটি। এখন দেখার শেষ পর্যন্ত পাকিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে কোন পদক্ষেপ নেয় দিল্লি।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন