জাপানের পর নেপালও নিষিদ্ধ করল ভারতের আম, কারণও জানাল প্রতিবেশী দেশ

Published:

Indian Mango

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতের আম (Mango) গোটা বিশ্বে বিখ্যাত। খুব কমই হয়তো দেশ এমন আছে যেখানে ভারতের মতো আমের এরকম বিপুল ফলন ও উৎপাদন হয়। ভারতবাসীর অন্যতম গর্বের জিনিস হল এই আম। কিন্তু এবার এই আম নিয়েই চরম সিদ্ধান্ত নিল বিশ্বের দুটি বড় দেশ। তাঁরা আর ভারত থেকে আম না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছে। সেই দুটি দেশ হল জাপান ও নেপাল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

নেপাল, জাপানে নিষিদ্ধ হল ভারতের আম!

জাপান তো আগেই করেছিল, এবার নেপাল ভারতীয় আম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এক রিপোর্ট অনুযায়ী, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে কাঠমান্ডু-ভিত্তিক কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। মন্ত্রকের মতে, এপ্রিল ও মে মাসে কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে ভারতীয় আমের বেশ কয়েকটি চালানে অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে রাসায়নিক কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে।

নেপালের কৃষি ও পশুপালন মন্ত্রক জানিয়েছে যে, ভারত থেকে আমদানি করা আমের কিছু চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি পরিমাণে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে, এপ্রিল-মে মাস থেকে ভারতীয় আমের প্রবেশ আটকাতে সীমান্ত চেকপয়েন্টগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে, গুণগত কারণে ভারতীয় কৃষি পণ্য নিষিদ্ধকারী দেশগুলোর ক্রমবর্ধমান তালিকায় নেপালও যুক্ত হলো।

কী বলছে নেপাল সরকার?

এই প্রসঙ্গে নেপাল সরকার জানিয়েছে যে, ভোক্তার স্বাস্থ্যই তাদের অগ্রাধিকার এবং খাদ্যের গুণগত মানের সঙ্গে কোনো আপোস করা হবে না। গ্রীষ্মকালে নেপালে আমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সেখানকার মানুষের কাছে আম একটি প্রিয় ফল হিসেবে বিবেচিত। তবে, নেপালে আমের উৎপাদন সীমিত, তাই দেশের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণে আম আমদানি করে। কিন্তু, ভারতীয় আমের ওপর নতুন নিষেধাজ্ঞা নেপালি ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে, ভারত থেকে আম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তাদের ব্যবসা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ দাম তো বেড়েই ছিল, এবার LPG সিলিন্ডার নিয়ে আরেক দুঃসংবাদ শোনাল সরকার

অন্যদিকে জাপান সম্প্রতি আলফনসো, কেশর, ল্যাংড়া এবং বঙ্গনপল্লীর মতো বিখ্যাত ভারতীয় আমের জাত আমদানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও India Mango Nepal