বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশী অনুপ্রবেশকারীদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট চিন্তিত বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)। এমতাবস্থায়, ওপার বাংলা (Bangladesh) থেকে উঠে আসছে বড় অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত ধরলা নদীর কাছেই বালি এবং পাথর তুলছিলেন কয়েকজন বাংলাদেশী। ঠিক সেই সময় বাংলাদেশের ভেতরে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে BSF জওয়ানদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন ওপার বাংলার ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
BSF এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাংলাদেশের
গত বৃহস্পতিবারের ঘটনা। বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের কাছেই নদী থেকে বালি এবং পাথর তুলছিলেন ওপার বাংলার স্থানীয় কয়েকজন। আসলে রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। বাংলাদেশের সীমান্তে সেই নদীর শূন্যরেখায় প্রতিদিন বাংলাদেশের বহু শ্রমজীবী মানুষ বালি এবং পাথর উত্তোলন করতে আসেন। সেই মতোই, গত বৃহস্পতিবার সেখান থেকে বালি ও পাথর তুলছিলেন তাঁরা।
বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, 62 বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের জওয়ানরা নাকি এদিন নদী তীরবর্তী অঞ্চলে ছুঁটে আসেন। তারপরই কয়েকজন BSF জওয়ান নাকি বন্দুক উঁচিয়ে বাংলাদেশের শ্রমিকদের উদ্দেশ্যে মোট পাঁচ রাউন্ড গুলি চালান! বাংলাদেশের স্থানীয়দের অভিযোগ, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা নদীপথে সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকেই নাকি তাঁদের উপর গুলি চালিয়েছিল! এও অভিযোগ, বাংলাদেশের বালি পাথর উত্তোলনকারীদের কাছ থেকে পাঁচটি নৌকাও নাকি নিয়ে এসেছে BSF! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা।
A group of Bangladeshi smugglers were extracting sand and stone from the Dharla River in the India-Bangladesh border area of West Bengal.
They entered 20 yards into Indian territory, in an area identified as Barmatal.
When BSF Jawans tried to stop them, they pelted stones at… pic.twitter.com/eMhp38rBc6
— Anshul Saxena (@AskAnshul) September 12, 2026
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার সামনে টিম ইন্ডিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? দেখুন
বাংলাদেশের ওই সংবাদমাধ্যম এও দাবি করছে, ওই ঘটনার পর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা। তাঁরাও নাকি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক করতে বেশ কয়েক রাউন্ড গুলিও চালান! শুধু তাই নয়, এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে যত দ্রুত সম্ভব পতাকা বৈঠকেরও ডাক দেওয়া হয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর তরফে! তবে বাংলাদেশের দাবি ঠিক কতটা সত্যি তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি BSF! যদিও কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে অনুপ্রবেশ ঠেকাতেই নদীপথে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছিল BSF জওয়ানদের!










