এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার সামনে টিম ইন্ডিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? দেখুন

Published:

India Vs Sri Lanka Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রুপ পর্বে দুর্ধর্ষ লড়াই করে সেমিফাইনালে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে ভারত (Team India)। 40 রানের বড় ব্যবধানে জিতে প্রতিপক্ষ দলটিকে চুপ করিয়ে দেওয়ার সাথে সাথে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। এবার সেই আসরে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। ভারতীয় দলের পাশাপাশি শ্রীলঙ্কা (Sri Lanka) ব্রিগেডও চলতি টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর এই দুই দলের ফাইনাল ম্যাচের দিকে নজর থাকবে ভক্তদের (India Vs Sri Lanka) । যদিও রেকর্ডের নিরিখে শ্রীলঙ্কার থেকে এগিয়ে রয়েছে ভারত।

রেকর্ডে শ্রীলঙ্কার থেকে এগিয়ে ভারত

মহিলাদের এশিয়া কাপ প্রতিবেশী শ্রীলঙ্কার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। যদি হেড টু হেড পরিসংখ্যান দেখা যায় সেক্ষেত্রে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হয়েছে মোট 31 বার। যার মধ্যে 25টি ম্যাচেই জিতেছে ভারত। বাকি পাঁচটি ম্যাচে হার এবং একটি ম্যাচের ফলাফল অমীমাংসিত ছিল। অর্থাৎ এই রিপোর্ট বলে দেয় শ্রীলঙ্কার নারীদের তুলনায় অনেকটাই এগিয়ে ভারতের মহিলারা।

তবে বলে রাখা প্রয়োজন, সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে শক্তিশালী দল হিসেবে ভারত ফাইনালে নামতে চলেছে ঠিকই, তবে ফাইনালের ভেন্যু অর্থাৎ দুবাইয়ের পিচ অত্যন্ত ধীরগতির এবং মন্থর। কাজেই সেখানে দু’দলের ম্যাচ হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই আসরে ভারতকে এক চুলও জায়গা ছাড়বে না শ্রীলঙ্কা। টিম ইন্ডিয়াও নিজেদের জায়গা বুঝে নেবে।

আরও পড়ুন: আবাস যোজনার আবেদন পার করল ৫৪ লক্ষ! শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা, এবার হবে ভেরিফিকেশন

এক নজরে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কার হেড টু হেড

মহিলাদের এশিয়া কাপে আজ পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। সেই আসরে ভারত জিতেছে মোট চারটি ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কার ঝুলিতে গিয়েছে মাত্র একটি। শেষবারের মতো 2024 সালের এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলকে একেবারে নাকানি চোবানি খাইয়েছিল শ্রীলঙ্কা। এদিন ফাইনালের মহামঞ্চে ভারতের 166 রানের লক্ষ্য তাড়া করে 8 উইকেটে সহজ জয় তুলে নিয়েছিল প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটি। অর্থাৎ এবার ভারতের কাছে সুযোগ রয়েছে ফাইনাল জিতে বদলা নেওয়ার।