বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর অপারেশন সিঁদুরে পাকিস্তানের (Pakistan) অবস্থা বেহাল করে ছেড়েছিল ভারত! ইসলামাবাদের বুকের উপর দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সেই স্মৃতি আজও বুকে বেঁধে রেখেছেন দেশবাসী। মূলত পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে এই সিঁদুর অভিযান চালিয়েছিল নয়া দিল্লি। আর সেই অভিযানেই ভারতীয় শক্তির কাছে হার মেনেছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। সে কথাই অকপটে স্বীকার করে নিলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত একজন এয়ার মার্শাল।
ভারতের কাছে হার পাক যুদ্ধবিমানের!
পাকিস্তান বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জানিয়েছেন, 2025 সালে ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল তাতে ভারতের যুদ্ধবিমান রাফালের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের F-16। আর ঠিক সে কারণেই পাকিস্তান এবার এই যুদ্ধবিমানের বহর উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। পাক বিমানবাহিনীর ওই প্রাক্তন সদস্য একেবারে খোলাখুলি জানান, পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলি এআইএম-120সি-5 অ্যামরাম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত।
বলাই বাহুল্য, আমেরিকার কাছ থেকে পাকিস্তান যে F-16 যুদ্ধবিমান পেয়েছে সেই যুদ্ধ বিমানে থাকা এআইএম-120সি-5 অ্যামরাম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রগুলি মূলত 100 কিলোমিটার পাল্লার। ঠিক সে কারণেই এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নেই 150 কিলোমিটার রেঞ্জের অস্ত্রকে আটকে দেওয়ার! তাছাড়াও গতি থেকে শুরু করে অন্যান্য একাধিক ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ক্ষেপণাস্ত্র দুর্বল হয়ে পড়ে প্রতিপক্ষের অস্ত্রশস্ত্রের সামনে! এবার সেসব কথা স্মরণ করিয়েই পাক সেনাবাহিনীর বিমানের দুর্বলতা জানিয়ে দিচ্ছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শালরা।
অবশ্যই পড়ুন: বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে বিরল নো বল করে বসলেন মিচেল স্টার্ক
কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের বিমান বাহিনীর ওই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জানিয়েছেন, 1980 এর দশকের গোড়ার দিকে আমেরিকার কাছ থেকে বিশেষ চুক্তির অধীনে পাওয়া F-16 যুদ্ধমানগুলি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময়ে শত্রুর ক্ষেপণাস্ত্রের ক্ষতির মুখে পড়েছে এই বিমান। আর ঠিক সে কারণেই নাকি এবার পাকিস্তান সেনাবাহিনীর তরফে এই যুদ্ধবিমানকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না! দিন দিন সে দেশের সেনাবাহিনীতে কমে আসছে F-16 যুদ্ধবিমানের।
পাকিস্তানের বায়ুসেনার কয়েকজন প্রাক্তন এয়ার মার্শালের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে, অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারেনি পাকিস্তানের F-16। সব মিলিয়ে বলাই যায়, গত বছর সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সাথে সাথে সে দেশের বিমানবাহিনীর মার্কিন যুদ্ধবিমান F-16 কেও পরাস্ত করেছে ভারত! তাতে অবশ্য লজ্জায় আমেরিকাও!










