বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে বিরল নো বল করে বসলেন মিচেল স্টার্ক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে (Australia) 198 রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। প্রতিপক্ষের ঘরে ঢুকে এমন লড়াই এর আগে করতে দেখা যায়নি ওপার বাংলার টাইগারদের। যাতে একেবারে নাভিশ্বাস উঠে যাচ্ছে অজিদের। অস্ট্রেলিয়ার লক্ষ্য পূরণ করে প্রথম টেস্টে 200-র বেশি রানে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই আসরেই বাংলাদেশের ইনিংস চলাকালীন এক অদেখা বা বিরল নো বল করে বসলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

এ কেমন নো বল করলেন স্টার্ক!

অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে এভাবে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত দলটিকে বাংলাদেশ যে নাকানি চোবানি খাওয়াতে পারে সেটা চলতি সিরিজ না দেখলে বোঝা যাবে না। হাসান মাহমুদদের জুটি ভাঙতে 126 তম ওভারে বড় পরিকল্পনা ফেঁদেছিল অজিরা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ঠিক করেছিলেন ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার এবং স্কয়ার ফাইন লেগের দিকে তিনজন ফিল্ডার সেট করবেন। আসলে নতুন করে চালু হওয়া নো বলের নিয়মের ফাঁদে যাতে অস্ট্রেলিয়াকে না পড়তে হয় সেজন্যেই পরিকল্পনা তৈরি করেছিলেন অধিনায়ক।

126 ওভারে স্টার্ক মিরাজের উদ্দেশ্যে বল ছুঁড়লেও কামিন্স বা লাবুশেনের মধ্যে কেউ একজন একপ্রকার ঘুমিয়ে পড়েছিলেন! অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম বলছে, দুই প্লেয়ারের মধ্যে একজন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্কোয়ারের থেকে সামান্য পিছিয়ে গিয়েছিলেন। ক্রিকেটের বডিলাইন বোলিং সংক্রান্ত আইন বলছে, লেগ সাইডে স্কয়ারের পেছনে দুই এর বেশি ফিল্ডার রাখা যায় না। আর সে কারণেই হঠাৎ স্টার্কের সেই বলটিকে নো বল হিসেবে ঘোষণা করেন আম্পায়ার। তাতে ব্যাপক অসন্তুষ্ট হন স্টার্ক। আর এই এক বিরল নো বল নিয়ে নানা মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

অবশ্যই পড়ুন: স্বাধীনতা দিবসে বড় উপহার, নতুন জোড়া ট্রেন পাচ্ছে বাংলা

উল্লেখ্য, 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে বাংলাদেশ। যদিও ইতিমধ্যেই বিগত দিনগুলিতে লাল বলের ক্রিকেটে ক্ষমতা দেখিয়ে তালিকায় ভারতের থেকেও এগিয়ে রয়েছেন ওপার বাংলার টাইগাররা। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে গোটা সিরিজে হারাতে পারলে নতুন ইতিহাস তৈরি করার সাথে সাথে WTC পয়েন্ট তালিকায় বড় লাফ দেবে বাংলাদেশ।