পেট্রোলে ২, ডিজেলে ১২ টাকা কমল দাম

Published:

Fuel Price Drop

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান, আমেরিকার সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে তাতে গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট (Fuel Price Drop)। হরমুজ প্রণালীতে আটকে রয়েছে একের পর এক জাহাজ। যার জেরে বিশ্বের বেশিরভাগ দেশেই বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পশ্চিম এশিয়ায় অস্থিরতার জের কোপ পড়েছে মধ্যবিত্তের হেঁসেলেও। বাণিজ্যিক এবং রান্নার গ্যাসের সমস্যা আজও মেটেনি। এমতাবস্থায়, স্বস্তির খবর আসছে নেপাল থেকে। ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারতের এই প্রতিবেশী দেশে দাম কমলো পেট্রোল এবং ডিজেলের।

এক ধাক্কায় কতটা কমলো পেট্রোল এবং ডিজেলের দাম?

বিশ্ববাজারে জ্বালানি নিয়ে ব্যাপক অস্থিরতা তৈরি হলেও ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। বরং কেন্দ্রীয় সরকার এই দুই জ্বালানি তেলের উপর থেকে অবগারি শুক্ল কমিয়েছে কিছুটা। তবে সেই একই দাম দিয়ে পেট্রোল এবং ডিজেল কিনতে হচ্ছে আমজনতাকে। ঠিক সেই পর্বে বড় পদক্ষেপ নিল নেপালের সরকার। নেপাল টাইমস সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারত এবং পাকিস্তানের প্রতিবেশী নেপালে কমেছে পেট্রোল এবং ডিজেলের দাম।

জানা যাচ্ছে, বিশ্বব্যাপী জ্বালানি সংকট সত্ত্বেও নেপাল অয়েল কর্পোরেশন পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 12 টাকা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। যেই দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়ে যাওয়ার কথা। এর ফলে প্রতিবেশী দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 214 টাকা 50 পয়সা এবং ডিজেলের দাম 222 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। একই দামে পাওয়া যাচ্ছে কেরোসিনও।

অবশ্যই পড়ুন: ৭.৫ গুণ বাড়তে পারে পেনশন! সুদের হার নিয়েও বড় ঘোষণা করতে পারে EPFO

বেড়েছে বিমানের জ্বালানি ও রান্নার গ্যাসের দাম

ভারতের প্রতিবেশী নেপালে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা কমলেও রান্নার গ্যাসের দাম নিয়ে অস্বস্তিতে মধ্যবিত্ত। দেশটিতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে বিমানের জ্বালানির খরচও। রিপোর্ট অনুযায়ী, নেপালে অভ্যন্তরীণ বিমানের জ্বালানির দাম প্রতি লিটারে 7 টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে কাঠমান্ডুর জন্য বিমানের জ্বালানির খরচ প্রতি কিলোমিটারে 46 ডলার বেড়েছে। একই সাথে LPG সিলিন্ডারের দাম 150 টাকা বেড়ে হয়েছে 2,160 টাকা।