ইসলাম ধর্মকে অপমান! ফেসবুকে এক মন্তব্য করেই সৌদি আরবে মৃত্যুদন্ড পেলেন হিন্দু যুবক

Published:

Hindus Youth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় করা এক মন্তব্যের কারণেই সৌদি আরবে (Saudi Arabia) মৃত্যুদন্ড পেলেন এক হিন্দু যুবক (Hindu Youth)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সিভারাসা অনোজান। তিনি শ্রীলঙ্কার বাসিন্দা হলেও কর্মসূত্রে সৌদি আরবেই থাকতেন। শ্রীলঙ্কার কালমুনাই এলাকার ওই বাসিন্দার মৃত্যুদণ্ডের খবর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় পড়েছে শোরগোল। বিশেষ করে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটিতে এ নিয়ে বেড়েছে চর্চা। প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় কী এমন মন্তব্য করেছিলেন ওই যুবক?

কী এমন মন্তব্য করেছিলেন ওই হিন্দু যুবক?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে ধর্মীয় সংবেদনশীল কিছু বিষয় নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে থেকে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার বাসিন্দা  অনোজান। পরবর্তীতে সৌদি আরবের প্রশাসন ওই মন্তব্যকে ইসলাম ও মহানবী মুহাম্মদের জন্য অবমাননাকর এবং অপমানযোগ্য বলে উল্লেখ করে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা গিয়েছে, এই ঘটনায় পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় করা নিজের মন্তব্য ডিলিট করে দিয়েছিলেন ওই যুবক। কিন্তু তাতে কাজ হয়নি।

জানা গিয়েছে, ওই লঙ্কান যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হতেই তাঁকে তোলা হয়েছিল সৌদি আরবের আল আহসা ক্রিমিনাল কোর্টে। পরবর্তীতে ওই আদালতই অনোজানকে 5 বছরের কারাদণ্ড এবং 30 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করে। একই সাথে ওই যুবকের ভিসা বাজেয়াপ্ত করে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তবে মামলার মোড় ঘোরে শ্রীলঙ্কার ওই হিন্দু যুবক আদালতে তাঁর সাজা কিছুটা কমানোর আবেদন জানানোর পরেই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনোজান সাজা কমানোর দাবি জানালেও সৌদি আরবের প্রসিকিউশন তাঁকে আরও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার আবেদন জানায়। পরবর্তীতে এই আবেদনের ভিত্তিতে মামলার শুনানি চলাকালীন আদালত ওই যুবকের মামলাটিকে শরিয়া আইনের আওতায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেয়। শ্রীলঙ্কার সাংসদে এই তথ্য জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ।

আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীর বড় ‘দুর্বলতা’ ধরে ফেলল পাকিস্তান!

অনোজানের পরিবারের তরফে জানানো হয়েছে, ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। এ নিয়ে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের সাথেও যোগাযোগ করেছে অভিযুক্ত যুবকের পরিবার। শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা রিয়াদে থাকা শ্রীলঙ্কার দূতাবাস এবং কলম্বোয় সৌদি দূতাবাসের মাধ্যমে আইনি পথে এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। ইতিমধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে অভিযুক্ত ওই যুবকের পরিবারের সাথে দেখা করে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

google button