ইউরেনিয়াম পাঠাতে ব্যর্থ রাশিয়া, বাংলাদেশের বিমানকে আকাশসীমায় ঢুকতেই দিল না পাকিস্তান

Published:

Pakistan Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু বন্ধু বলে চেঁচিয়েও বাংলাদেশকে (Bangladesh) বড় ধাক্কা দিল পাকিস্তান (Pakistan)! জানা যাচ্ছে, ওপার বাংলার রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আনার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সেই মতোই, বিশেষ চুক্তির অধীনে রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে পদ্মা পাড়ের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কার্গো বিমান। তবে মাঝে বাধা হয়ে দাঁড়াল ইসলামাবাদ। বাংলাদেশের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিল না পাকিস্তান। যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেশী দেশে পৌঁছতে পারল না ওই কার্গো বিমানটি।

বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা পাকিস্তানের?

সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী, 24 সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে বাংলাদেশে ঢোকার কথা ছিল কার্গো বিমানের। তবে পাকিস্তান ভাইজান বাংলাদেশের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় কার্গো বিমানটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে পৌঁছতে পারেনি। যার জেরে সমস্যায় পড়েছে তারেক রহমানের দেশ।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বন্ধু দেশ বলে দাবি করেও কেন বাংলাদেশের কার্গো বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিল না পাকিস্তান? তাহলে কি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করল পাকিস্তান? এ নিয়ে অবশ্য পশ্চিমের দেশের তরফে স্পট করে কিছুই জানানো হয়নি। এ প্রসঙ্গে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, “জ্বালানি গ্রহণ করার জন্য বিমানবন্দরে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিমানটিকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ছিল বাংলাদেশ। তবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের লিয়াজোঁর কর্মকর্তারা জানান, আকাশ পথ ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় বিমানটিকে পাঠানো যায়নি।”

আরও পড়ুন: এক কাপ চায়ের দামে হবে AC-তে ভ্রমণ, পুজোর আগেই চালু হয়ে গেল ওয়াটার মেট্রো

রাশিয়ার তরফে জানানো হয়েছে, রংপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য যে ইউরেনিয়াম পাঠানো হয়েছিল, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বিমানটি আবার ফিরে এসেছে। সব ঠিকঠাক থাকলে বিমানটি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। বলে রাখা প্রয়োজন, এর আগে 2023 সালের অক্টোবর মাসে রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান পাঠিয়েছিল রাশিয়া।

google button