ভারতে আসার পথে ১০৪ শিখ, বিমানে ওঠার আগেই আটকে দিল পাকিস্তান, কেন?

Published:

Pakistan Sikhs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ঘৃণ্য কর্মকাণ্ড ফাঁস হল পাকিস্তানের (Pakistan)! ভারতে আসতে চাওয়া 104 জন সংখ্যালঘু শিখ তীর্থযাত্রীদের (Pakistan Sikh Pilgrims) আটকে দিল ইসলামাবাদ। জানা গিয়েছে, শ্রী হেমকুন্ড সাহিব তীর্থযাত্রার কথা ছিল পাকিস্তানের ওই শিখ ধর্মালম্বীদের। তাঁদের কাছে ভারতীয় ভিসা ছিল। তবে অভিযোগ, ভারতে আসছেন জানতে পেরেই তীর্থ যাত্রীদের আটকে দেয় পাকিস্তান। তাঁদের নাকি বিমানে উঠতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন পাকিস্তানের শিখেরা।

শিখ ধর্মালম্বীদের ভারতে আসতে দিল না পাকিস্তান!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে কয়েকজন শিখ যাত্রীকে বলতে শোনা যায়, তাঁরা দুবাইগামী একটি ফ্লাইট ধরতে পাকিস্তানের বিমানবন্দরে গিয়েছিলেন। দুবাই থেকে তাঁদের নয়া দিল্লি আসার কথা ছিল। সেটা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতেই পাকিস্তানের কর্মকর্তারা তাঁদের কাছ থেকে অনাপত্তি পত্র চান এবং পরবর্তীতে তাঁদের বিমানে উঠতে বাধা দেওয়া হয়। ভাইরাল ভিডিওতে একজন শিখকে বলতে শোনা যায়, “আমরা পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করেই ভিসা পেয়েছি। একজন সাধারন নাগরিকের কাছ থেকে NOC চাওয়ার অধিকার কর্মকর্তাদের আছে?”

ওই শিখ ধর্মালম্বী আরও বলেন, “বিমানবন্দর কর্তৃপক্ষ শুধুমাত্র তখনই NOC চাইতে পারেন যখন কেউ কোনও অপরাধ করেছে বা খারাপ কাজের সাথে জড়িত। কিন্তু আমরা তো শুধুমাত্র এখানে এসেছি আমরা কোনও সরকারি কর্মচারীও নই। সবচেয়ে বড় কথা আমাদের কাছে ভিসা আছে।” ওই যুবক পাকিস্তানের এই ধরনের কাজকর্মকে অত্যন্ত ঘৃণ্য এবং নৃশংস বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “আমরা আপনাদের জন্য সত্যিই লজ্জিত।”

 

আরও পড়ুন: ব্রাজিলকে গোল খাওয়ানো প্রথম এবং একমাত্র ভারতীয় ফুটবলার ইনিই, চেনেন না নিশ্চয়ই?

104 জন শিখকেই ভিসা দিয়েছিল ভারত

জানা গিয়েছে, পাকিস্তানের 104 জন শিখ তীর্থযাত্রীকে ভারতে আসার জন্য ভিসা দিয়েছিল নয়া দিল্লি। তবে এই মুহূর্তে ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ থাকার কারণে অতিরিক্ত অর্থ খরচ করে দুবাই হয়ে দিল্লিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ওই শিখ ধর্মালম্বীরা। তবে শেষ পর্যন্ত ভারতে যাচ্ছেন জানতে পেরেই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের আটকে দেওয়ায় টাকা দিয়ে টিকিট কেটেও বিমানে উঠতে পারেননি তাঁরা। যেই ঘটনায় নতুন করে আবারও লজ্জায় পড়েছে পশ্চিমের দেশ! এ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।

আরও India Pakistan Sikhs